কোটা বাতিলের দাবিতে রাবি শিক্ষার্থীদের রেললাইন অবরোধ

Share the post

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কার ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখাসহ একদফা দাবিতে রেললাইন অবরোধ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা।

আজ সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এক প্রতিবাদ সভার আয়োজন করেন শিক্ষার্থীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এসে বিক্ষোভ সমাবেশে করেন তাঁরা।আয়োজনের শুরুতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা দলে দলে জড়ো হতে থাকেন। পরে শিক্ষার্থীরা রাবির চারুকলা এলাকায় রেললাইন অবরোধ করেন। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

আন্দোলরত শিক্ষার্থীরা জানান, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় বাংলাদেশের ছাত্রসমাজ তৎপর ছিল, আছে এবং থাকবে। দেশের সার্বিক উন্নয়নের জন্য সরকারি চাকরিতে মেধাবীদের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে বৈষম্যমূলক কোটাপদ্ধতির সংস্কারের লক্ষ্যে রাবির শিক্ষার্থীরা সর্বদা সোচ্চার রয়েছেন। শিক্ষার্থীদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]