বকেয়া বিলের দায়ে হাসপাতালের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

Share the post
চট্টগ্রাম জেনারেল হাসপাতাল।

চট্টগ্রাম: চার লাখ টাকার বকেয়া বিল পরিশোধ না করায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) কর্মীরা এ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।

জানা গেছে, প্রায় চার বছর ধরে বকেয়া ছিল হাসপাতালের গ্যাস সংযোগের বিল। এ নিয়ে গত ১৩ ফেব্রুয়ারি চিঠি পাঠায় চট্টগ্রামের গ্যাস বিপণনকারী প্রতিষ্ঠান কেজিডিসিএল। চিঠি পরিপ্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষ টাকা পরিশোধে রাজি হলেও কয়েকদিন বিলম্ব হতে পারে বলে কেজিডিসিএল কর্তৃপক্ষকে জানায়।

এ ব্যাপারে হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথ বাংলানিউজকে বলেন, প্রায় চার লাখ টাকা বকেয়া রয়েছে। আমাদের বরাদ্দ যতটুকু আছে ততটুকু আমরা পরিশোধ করতে রাজি হই। কিন্তু আজ কেজিডিসিএল কর্তৃপক্ষ থেকে ফোন করে সংযোগ বিচ্ছিন্ন করে দিতে চাইলে আমি না করার জন্য তাদের অনুরোধ করি। কিন্তু তারা শুনলো না।

এদিকে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ায় রোগীদের খাবার প্রদানে হিমশিম খেতে হয় হাসপাতাল কর্তৃপক্ষকে। রাতের খাবার পরিবেশনের জন্য কৃত্রিম চুলা বসিয়ে জ্বালানি কাঠ দিয়ে রান্না করে রোগীদের খাবার সরবরাহ করা হয়েছে।

এ ব্যাপারে জানতে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের বিপণন বিভাগের জেনারেল ম্যানেজার ইঞ্জিনিয়ার মো. আ ন ম সালেহ’র সঙ্গে যোগাযোগ করা হলে প্রতিবেদককে আগামী কাল অফিসে দেখা করার কথা বলে ফোন কেটে দেন।

২৫০ শয্যার হাসপাতালটিতে রোগীদের দুইবেলা রান্না করা খাবার সরবরাহ করে থাকে কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]