চট্টগ্রাম জেনারেল হাসপাতালের

Share the post

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়া মির্জাখীল দরবার শরীফ, দরবার-ই-আলীয়াহ্ জাঁহাগীরিয়ায় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে চাদর শরীফ পরিবেশনের মধ্য দিয়ে সোমবার শুরু হলো হজরত শাহ জাহাঁগীর শমসুল আরেফীন সৈয়দ মৌলানা মুহাম্মদ মখছুছুর রহমান (ক.) এর ৫০তম পবিত্র ওরস শরীফ। ওফাত শরীফের সূবর্ণজয়ন্তী উপলক্ষে লাখো মুরিদ-আশেকানের আগমনে দরবার শরীফে এক স্বর্গীয় আবেশের সৃষ্টি হয়েছে।

আধ্যত্মিক ও ত্বরিকতের পীঠস্থান মির্জাখীল দরবার শরীফে পাঞ্জেগানা নামাজ আদায়, খতমে কোরান, তাকরির মাহফিল, মিলাদ শরীফ, ছেমা মাহফিলের সুরের সুললিত মূর্ছনায় পাঁচদিনব্যাপী এই ওরশ শরীফের প্রথম দিন মঙ্গলবার। এরপর টানা তিনদিন ওরশ শরীফ অনুষ্ঠিত হবে। সবশেষে ২১ ফেব্রুয়ারী শুক্রবার পবিত্র বেলাদত শরীফের মধ্য দিয়ে সমাপ্ত হবে ওরশ শরীফের আনুষ্ঠানিকতা।

পবিত্র ওফাত শরীফের সূবর্ণ জয়ন্তীর এন্তেজাম হজরত শাহ জাঁহাগীর শেখুল আরেফীন’র (ক.) প্রপৌত্র, হজরত শাহ জাঁহাগীর ফখরুল আরেফীন’র পৌত্র, হজরত শমসুল আরেফীন’র একমাত্র জানশীন ও সিলসিলাহ’য় আলীয়াহ্ জাঁহাগীরিয়াহ’র বর্তমান সাজ্জাদানশীন হজরত শাহ জাহাঁগীর তাজুল আরেফীন মৌলানা শাহ সৈয়দ মোহাম্মদ আরেফুল হাই (ক.) এবং উনার জানশীন হজরত শাহ জাহাঁগীর ইমামুল আরেফীন ড. মৌলানা শাহ সৈয়দ মোহাম্মদ মকসুদুর রহমান (ক.) এর পবিত্র তত্ত্বাবধানে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

৩য় শাহ জাঁহাগীর হযরত শমছুল আরেফীন (ক.) এর ৫০তম ওরশ শরীফ উপলক্ষে পুরো দরবার সেজেছে নতুন রূপে। দেশবিদেশের ভক্তরা ইতিমধ্যে আসতে শুরু করায় দরবার শরীফ পাচ্ছে ভিন্ন রূপ।

[যাতায়াত- চট্টগ্রাম শহরের নতুন ব্রীজ থেকে সাতকানিয়া কেরানীহাট হয়ে সহজেই মির্জাখীল দরবার শরীফে পৌঁছানো যাবে]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]

তিন দশকের বিতর্কের অবসান: ভাসানচর চূড়ান্তভাবে সন্দ্বীপের অন্তর্ভুক্ত।

Share the post

Share the post শাহাদাত হোসেন সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :দীর্ঘ তিন দশকের প্রাকৃতিক পরিবর্তন, প্রশাসনিক সিদ্ধান্ত ও সামাজিক আন্দোলনের পর অবশেষে ভাসানচরের মালিকানা নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটেছে। ভূমি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে— ভাসানচরের ছয়টি মৌজা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত। এর মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সীমানা […]