ফরিদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উদ্বোধন ‘শালদুধই শিশুর প্রথম টিকা, মায়ের বুকের দুধের বিকল্প নেই

Share the post

মোঃ মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি :জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান: টেকসই উদ্যোগ করি বেগবান, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে ফরিদপুর সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে সপ্তাহব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়।

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের উদ্যোগে এবং ফরিদপুর সিভিল সার্জন কার্যালয়ের বাস্তবায়নে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান। অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, নার্স, বিভিন্ন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে সিভিল সার্জন কার্যালয় থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের হয়ে আশপাশের সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা নবজাতকের সুস্থ বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং সার্বিক বিকাশে মাতৃদুগ্ধের গুরুত্ব তুলে ধরেন।

বক্তারা বলেন, শিশুর জন্মের পর প্রথম এক ঘণ্টার মধ্যেই শালদুধ পান করানো অত্যন্ত জরুরি। শালদুধ শিশুর প্রথম টিকা হিসেবে কাজ করে এবং বিভিন্ন সংক্রমণ থেকে সুরক্ষা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা আরও বলেন, জন্মের পর প্রথম ছয় মাস শিশুকে শুধুমাত্র মায়ের বুকের দুধ খাওয়ানো উচিত। এ সময় অন্য কোনো খাবার বা পানীয়, এমনকি পানিও দেওয়ার প্রয়োজন নেই।

আলোচনায় আরও জানানো হয়, মাতৃদুগ্ধ শিশুর শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করার পাশাপাশি মায়ের স্বাস্থ্যের জন্যও উপকারী। নিয়মিত বুকের দুধ খাওয়ালে মায়েদের স্তন ক্যান্সারসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি কমতে পারে। একই সঙ্গে গুঁড়ো দুধ ও কৌটাজাত বিকল্প শিশু খাদ্যের অপ্রয়োজনীয় ব্যবহার পরিহার করে মাতৃদুগ্ধ পান নিশ্চিত করতে পরিবার ও সমাজের সকলকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে ফরিদপুর জেলার সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিকে সপ্তাহজুড়ে মায়েদের জন্য বিশেষ কাউন্সেলিং, সচেতনতামূলক প্রচারণা এবং তথ্যসমৃদ্ধ লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালিত হবে বলে আয়োজকরা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]