ধোবাউড়ায় ‘ক্লিন সানডে’ উদযাপন

Share the post
ধোবাউড়া(ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় ‘ক্লিন সানডে’ কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। রবিবার  সকালে ধোবাউড়া কারিগরি স্কুল অ্যান্ড কলেজ এবং দুধনই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশারফ হোসাইন পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয়দের সঙ্গে বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজে অংশ নেন। এ সময় তিনি পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের উদ্দেশে সচেতনতামূলক বক্তব্য দেন।
পরবর্তীতে ইউএনও মোশারফ হোসাইন দুধনই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের ক্লাস নেন। তিনি শিক্ষার্থীদের পাঠদান করেন এবং নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকা, পরিচ্ছন্নতা বজায় রাখা, পরিবেশ সংরক্ষণ ও নৈতিক মূল্যবোধ সম্পর্কে দিকনির্দেশনামূলক আলোচনা করেন। শিক্ষার্থীরাও তাঁর সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ নেয়।
কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকা পরিষ্কার করে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]