ফাহাদ, সোনারগাঁ:নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঐতিহাসিক গ্রান্ড ট্রাঙ্ক রোড মোগরাপাড়া চৌরাস্তার বহুতল ভবন প্রিন্সিপাল প্লাজার কার পার্কিংয়ের রাস্তার জন্য সড়ক ও জনপথের উদ্যেগে নির্মিত কোটি টাকার ড্রেনের উপর দিয়েই প্রশাসনের বাধা উপেক্ষা করে জনগণের রাস্তা দখল করে ক্ষমতার অপব্যবহার করে অবশেষে ২৪ ঘন্টা পর সোনারগাঁও সহকারি কমিশনার ভূমির প্রতিনিধি মোগরাপাড়া ভূমি অফিসের নায়েবের নিষেধ অমান্য করে ঢালাই কাজ সম্পন্ন করল।
স্থানীয়রা জানান, এই ঢালাই কাজের দ্বারা সকলের চলাচলের অসুবিধা হবে। ড্রেনের উপর দিয়েই মানুষের চলাচল করতে হয়। এটা বাঁধাগ্রস্ত হয়ে গেল। এতোটুকু জায়গা দিয়ে কেউ চলাচল করতে পারবেনা। কারণ যে স্লুপ দেওয়া হইছে এটা দিয়ে চলাচল বিপদজনক। সর্বদা মার্কেটিং এর জন্য গাড়ি উঠানামা করবে ফলে দীর্ঘ যানজট সহ জনদুর্ভোগ সৃষ্টি হবে। এটা যে কোন মূল্যে সরকারের বাধা দেওয়া উচিত ছিল। যে ড্রেন ছিল পথচারীদের চলাচলের একমাত্র পথ সেটা হবে রোডের মাঝখান দিয়ে। এটা কোনভাবেই মার্কেট কর্তৃপক্ষের সমচিন হয় নাই। নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান লাভের জন্য জনগণের ক্ষতি করে শুভ নিউ হবে না। আমরা দাবি জানাচ্ছি যে কোনভাবেই যেন এটি পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা হয়।
এ বিষয়ে সোনারগাঁ সহকারী কমিশনার ভূমি বলেন, আমার নায়েব কে ঘটনাস্থলে পাঠিয়েছি তিনি বিষয়টি দেখবেন।
তবে মোগরাপাড়া ভূমি অফিসের নায়েব আনোয়ার হোসেন বলেন, আমি সকালে ঘটনাস্থল পরিদর্শন করি এবং বাধা প্রদান করি। এটি জনগণের চলাচলের রাস্তা এটার উপর দিয়ে কোনভাবেই ঢালাই দেওয়া যাবে না কিন্তু আমি আসার পরে এটি ঢালাই দেওয়া হয়েছে এটা কোন ভাবেই ঠিক হয়নি। আমি এসিল্যান্ড মহোদয়ের কাছে বিষয়টি জানিয়েছি তিনি ব্যবস্থা নিবেন।
সরকারি জায়গা মার্কেট কর্তৃপক্ষের দখলে নেওয়ার বিষয় নায়েব ও এসিলেন্ড এর দায় এড়ানোর কারণ অস্পষ্ট।
এভাবেই সরকারি সম্পদ, সরকারি জায়গা দখলবাজদের কবলে দখল হয়ে যাচ্ছে কিছু সুবিধাবাদী কর্তৃপক্ষের কারণে।

