ধোবাউড়ায় প্রতিবন্দ্বিতা বান্ধব দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক সচেতনতামূলক মহড়া

Share the post

আবুল হাশেম ধোবাউড়া,ময়মনসিংহ ধোবাউড়া প্রতিনিধি:ময়মনসিংহের ধোবাউড়ায় প্রতিবন্দ্বিতা বান্ধব দুর্যোগ ঝুঁকি (আকস্মিক বন্যা) হ্রাস বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে।গত ২২,২৩ ও ২৪ ডিসেম্বর ঘোঁষগাও শেরে বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে এই মহড়া অনুষ্ঠিত হয়।সিডিডি ও সিবিএম এর আর্থিক সহযোগিতায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা। সভাপতিত্ব করেন ঘোঁষগাও শেরে বাংলা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ফরিদ আল রাজি কমল। এসময় অন্যান্যদের মাঝে ছিলেন বিদ্যালয়ের শিক্ষক,ইউপি সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ। কারিগরি সহায়তায় ছিলেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স,ধোবাউড়া। মহড়ার মাধ্যমে ঘোঁষগাও নেতাই নদীর আশেপাশে বসবাসরত প্রতিবন্দ্বী ব্যাক্তিরা কিভাবে দুর্যোগ ঝুঁকি কমাবে তা চমৎকারভাবে মহড়ার মাধ্যমে উপস্থাপন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *