প্রতিপক্ষের হামলায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য খুন

Share the post

মাগুরার মহম্মদপুর উপজেলায় প্রতিপক্ষের হামলায় আবু সাঈদ মোল্লা (৬০) নামে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্য খুন হয়েছেন

সোমবার (১৩ জানুয়ারি) রাতে উপজেলার বালিদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। সাঈদ মহম্মদপুর উপজেলার বালিদিয়া গ্রামের বলিদিয়া নূরুল ইসলাম মোল্লার ছেলে।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক নাথ বিশ্বাস বাংলানিউজকে জানান, সোমবার রাতে বসরপ্রাপ্ত পুলিশ সদস্য আবু সাইদ পাশের গ্রামের বড়রিয়া মেলা থেকে বাড়ি ফিরছিলেন। বালিদিয়া মধ্যপাড়ায় পৌঁছালে প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি জানান, ‘দীর্ঘদিন ধরে বলিদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মফিজুর রহমান  ও  একই গ্রামের নূরুল ইসলাম মৃধার নেতৃত্বে দু’দল গ্রামবাসীর মধ্যে বিরোধ চলছিলো। এ নিয়ে দু’পক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষ হয়েছে। এ ঘটনার জেরে প্রতিপক্ষ মফিজুরের লোকজন আবু সাঈদের ওপর এ হামলা চালিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।  আবু সাঈদ নূরুল মৃধার দলভুক্ত’।

আবু সাঈদ খুনের ঘটনায় বালিদিয়া গ্রামে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ওসি তারক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

রোটারী ফুটবল ফেস্ট ২০২৫ চ্যাম্পিয়ন রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি, চট্টগ্রাম রোটারী ফুটবল ফেস্ট ২৫ গত ১৯ সেপ্টেম্বর পতেঙ্গার এস. বি. স্পোর্টস কমপ্লেক্সে সম্পন্ন হয়েছে, এতে চট্টগ্রাম অঞ্চলের ১০ টি রোটারী ক্লাব অংশ গ্রহণ করেন। অংশগ্রহণকারী ক্লাবগুলো হলো রোটারি ক্লাব অব চিটাগাং পিস, রোটারি ক্লাব অব চিটাগাং ডাউনটাউন, রোটারি ক্লাব অব রিভারাইন হালদা, রোটারি ক্লাব অব চিটাগাং সুপ্রিম, রোটারি ক্লাব অব […]