ডিপি ওয়ার্ল্ডকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

Share the post

দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে বাংলাদেশে বন্দর নির্মাণ, জাহাজ নির্মাণ শিল্প ও তথ্য প্রযুক্তি খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় আবু ধাবির হোটেল শাংগ্রি-লায় ডিপি ওয়ার্ল্ডের সংযুক্ত আরব আমিরাতের চেয়ারম্যান সুলতান আহমেদ বিন সুলায়েমের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ আহ্বান জানান।

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন।

প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী বৈঠকে ডিপি ওয়ার্ল্ডকে বাংলাদেশে বন্দর নির্মাণ, জাহাজ নির্মাণ শিল্প ও তথ্য প্রযুক্তি খাতে বিনিয়োগে আহ্বান জানিয়েছেন। ফেনীর সোনাগাজিতে ডিপি ওয়ার্ল্ডের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণ কাজ শুরুর অগ্রগতি সম্পর্কে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সুলতান আহমেদ বিন সুলায়েম প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন, প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু,  পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, উপ প্রেস সচিব কেএম শাখাওয়াত মুন।     

সোমবার দুপুরের পর সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এমিরেটস ন্যাশনাল ওয়েল কোম্পানি (ইএনওসি)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা সাইফ হুমাইদ আল ফালাসি, সংযুক্ত আরব আমিরাতের শাসক পরিবারের সদস্য শেখ আহমেদ ডালমুখ আল মাখতুমসহ ব্যবসায়ী প্রতিনিধি দলের সদস্যরা সাক্ষাৎ করেন।  

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বাংলাদেশের বিদ্যুৎ ও খনিজ সম্পদ বিভাগ ও এমিরেটস ন্যাশনাল ওয়েল কোম্পানির (ইএনওসি) মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

রোটারী ফুটবল ফেস্ট ২০২৫ চ্যাম্পিয়ন রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি, চট্টগ্রাম রোটারী ফুটবল ফেস্ট ২৫ গত ১৯ সেপ্টেম্বর পতেঙ্গার এস. বি. স্পোর্টস কমপ্লেক্সে সম্পন্ন হয়েছে, এতে চট্টগ্রাম অঞ্চলের ১০ টি রোটারী ক্লাব অংশ গ্রহণ করেন। অংশগ্রহণকারী ক্লাবগুলো হলো রোটারি ক্লাব অব চিটাগাং পিস, রোটারি ক্লাব অব চিটাগাং ডাউনটাউন, রোটারি ক্লাব অব রিভারাইন হালদা, রোটারি ক্লাব অব চিটাগাং সুপ্রিম, রোটারি ক্লাব অব […]