পূর্বাশার আলোর উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ

Share the post

মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ, বোয়ালখালী প্রতিনিধি: আদর্শ শিশু-কিশোর সংগঠন পূর্বাশার আলোর উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়। ১৮ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা ৭টায় নগরীর মিসকিন শাহ (রা:) এর মাজার সংগলগ্নে অসহায় সুবিধাবঞ্চিতদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করেন সংগঠনের নেতৃবৃন্দরা। এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের প্রতিষ্ঠাতা আতিকুর রহমান আতিক, কেন্দ্রীয় কমিটির সভাপতি ইফতেখার সাইমন, সাবেক সভাপতি নোমান উল্লাহ বাহার সাবেক সহ-সভাপতি মোঃফারুক, দক্ষিণজেলার সাধারণ সম্পাদক শাহ আলম শিকদার, বিজয় টিভির বোয়ালখালী প্রতিনিধি এস এম নাঈম উদ্দিন, সংগঠনের বোয়ালখালী উপজেলার সভাপতি মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ, আবু নাঈম, আবু জুবাইর, মো আরিফুল হোসাইন, মোঃ মুনতাসির, মোঃ মোরশেদ, দিদারুল আলম দিদার, মোঃ শওকত, সৈয়দ আরমান, মোঃ মুবিন, মোঃ সাইদুল, মিনহাজুর রহমান শিহাব, জলিল চৌধুরী প্রমুখ। এসময় বক্তারা বলেন কনকনে শীতের রাতে অসংখ্য মানুষ রাস্তার ধারে অসহায় হয়ে শীতের সাথে যুদ্ধ করে দিনযাপন করছেন। বিত্তবানরা যদি এসব অসহায়দের পাশে দাঁড়ায় তাহলে হয়তো কিছুটা হলেও তাদের কষ্ট লাগব হবে। তাই বিত্তবানদেরকে অসহায় সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ানোর আহবান জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]