কিশোরগঞ্জে পৌর নির্বাচনে মেয়র পদে নৌকার মাঝি পারভেজ বিএনপির মনোনয়ন পেলেন হাজী ইসরাইল

Share the post

আকিব হৃদয়, কিশোরগঞ্জঃ আসন্ন কিশোরগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র মাহমুদ পারভেজ। শুক্রবার (১৮ ডিসেম্বর) পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্তদের প্রকাশিত তালিকায় কিশোরগঞ্জ পৌরসভার প্রার্থী হিসেবে তার নাম প্রকাশ করা হয়েছে। এর আগে ২০১৫ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত কিশোরগঞ্জ পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে মাহমুদ পারভেজ মেয়র নির্বাচিত হন। অপরদিকে কিশোরগঞ্জ পৌরসভায় মেয়র পদে বিএনপির মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী মো: ইসরাইল মিঞা। শুক্রবার (১৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে উপস্থিত মনোনীত প্রার্থীদের সামনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনোনয়ন প্রাপ্ত অন্যান্য নামের সাথে এ নাম ঘোষণা করেন। এ সময় বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার ও প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]