পিরোজপুরে সাংবাদিকদের নিয়ে ফেসবুকে অপপ্রচারের ঘটনায় ডলার শহিদ গ্রেফতার

Share the post

পিরোজপুর প্রতিনিধি:পিরোজপুরে স্থানীয় সাংবাদিকদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে খান শহিদ ওরফে ডলার শহিদকে গ্রেফতার করেছে পুলিশ।
পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম তানভীর আহমেদ এর করা অভিযোগের ভিত্তিতে শহিদকে শুক্রবার বিকেলে পিরোজপুর মসিদ বাড়ী সড়ক এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে পিরোজপুর গোয়েন্দা পুলিশের একটি দল।
গ্রেফতারকৃত খান শহিদ ওরফে ডলার শহীদ(৪৮) পিরোজপুর পৌরসভার মসিদ বাড়ী সড়কের মজিবুল হক খানের ছেলে।
অভিযোগ সূত্রে জানা গেছে, পিরোজপুরে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে এ বছরের ১২ এপ্রিল ‘পিরোজপুর সত্য বাণী’ নামক একটি ফেসবুক আইডিতে তানভীরসহ অন্য দুই জন সাংবাদিকের নাম উল্লেখ করে এবং আরো কিছু সাংবাদিকদের ছবি দিয়ে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করে যা দ্রুতই বেশ কিছু ফেসবুক গ্রুপে ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় শহীদের সম্পৃক্ততা পাওয়ার তাকে গ্রেফতার করে।
সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এর আওতায় শহিদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় শহীদকে গ্রেফতার করা হয়েছে বলে জানান পিরোজপুরের সদর থানার ওসি (তদন্ত) মোঃ তরিকুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পিরোজপুরে নানা আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী পালিত

Share the post

Share the post আলী ইমাম অন্তু, পিরোজপুর প্রতিনিধি :পিরোজপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে শোক র‌্যালী ও আলোজনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে জেলা বিএনপির আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী থেকে একটি শোক র‌্যালী শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভায় জেলা […]

পিরোজপুরে স্বচ্ছতা, মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশের কনস্টেবল পদে চাকুরি পেলেন ১৫ জন

Share the post

Share the postপিরোজপুর প্রতিনিধি :পিরোজপুরে স্বচ্ছতা, মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশেরট্রেইনি রিক্রুট কনস্টেবল কনস্টেবল পদে চাকুরি পেলেন ১৫ জন। বৃহস্পতিবার দুপুরে পুলিশ লাইন্স ড্রিল সেডে আনুষ্ঠানিকভাবে টিআরসি নিয়োগ কার্যক্রমের সকল ইভেন্টে কৃতকার্য প্রার্থীদের লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী উত্তীর্ণ প্রার্থীদের নাম এবং ফলাফল ঘোষণা করেন পিরোজপুরের পুলিশ সুপার ও টিআরসি […]