দুর্গাপুরে জগন্নাথ দেবের রথযাত্রা পালিত

Share the post

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি :নেত্রকোনার দুর্গাপুরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পূজা উদযাপন পরিষদ ও শ্রী শ্রী দশভূজাবাড়ি মন্দির পরিচালনা কমিটির আয়োজনে সর্বস্তরের অংশগ্রহনে এ রথযাত্রা অনুষ্ঠিত হয়।এ উপলক্ষে শুক্রবার (২৭ জুন) বিকেলে মন্দির চত্বর থেকে শতশত ভক্তবৃন্দ জগন্নাথ দেবের রথযাত্রায় অংশ নেন। পরবর্তিতে রথ টেনে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। এ সময় অন্যদের মধ্যে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট মানেশ সাহা, সাধারন সম্পাদক নির্মলেন্দু সরকার বাবুল, সাংগঠনিক সম্পাদক বিদ্যুৎ সরকার, দশভূজা মন্দির কমিটির সভাপতি ধীরেশ পত্রনবীশ, সাধারণ সম্পাদক শুভেন্দু সরকার পিন্টু, পৌর পুজা উদযাপন কমিটির সভাপতি সুরঞ্জন পন্ডিত, সাধারণ সম্পদক অসীম সাহা, সাংগঠনিক সম্পাদক টুকন সরকার, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন:আহবায়ক নিরঞ্জন দেবনাথ সহ বিভিন্ন এলাকা থেকে আগত সনাতন ধর্মালম্বী ভক্তরা উপস্থিত ছিলেন।এডভোকেট মানেশ সাহা বলেন, প্রতিবছর আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এ রথযাত্রা শুরু হয়। সনাতন ধর্মাবলম্বীদের কাছে জগন্নাথ দেব হলেন জগতের অধীশ্বর, জগত হচ্ছে বিশ্ব, আর নাথ হলেন ঈশ্বর তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তি লাভ হবে। এই বিশ্বাস থেকেই রথের উপর জগন্নাথ দেবের প্রতিমা রেখে রথযাত্রায় অংশনেন সনাতন ধর্মাবলম্বীরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: সম্প্রীতির বন্ধনের এক দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নে তিন ধর্মের মানুষের প্রতিনিধি দিয়ে ৫ হাজার মিটার খাল খনন কাজ উদ্বোধন করিয়ে আবারো সম্প্রীতির এক দৃস্টান্ত স্থাপন করলেন তিনি।   সোমবার (২০ এপ্রিল) দুপুরে রুহানীকান্দা এলাকায় মুসলিম, […]

দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেন তিন গুণীজন

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:‘‘পাঠে পাঠে আত্মজাগরণ’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের অংশগ্রহনে জলসিঁড়ি পাঠাগারের গ্রীষ্মকালীন অধ্যয়নসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় বিরিশিরি ইউনিয়নের গাভিনা গ্রামে নজরুল অধ্যয়ন কেন্দ্রে তিন গুণীজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।   জলসিড়ি পাঠাগারের প্রতিষ্ঠাতা দীপক সরকারের সঞ্চালনায়, সাংবাদিক নির্মলেন্দু সরকারের সভাপতিত্বে আলোচক […]