পিরোজপুরে বেইলী ব্রিজ ভেঙ্গে কয়লা বোঝাই ট্রাক খালে : যানবহন চলাচল বন্ধ

Share the post
আলী ইমাম অন্তু , পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের ইন্দুরকানীতে বেইলী ব্রিজ ভেঙ্গে কয়লাবোঝাই একটি ট্রাক খালে পড়ে  পিরোজপুর- কলারন-সন্ন্যাসী-মোড়েলগঞ্জ সড়কের যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। শুক্রবার ভোররাত ৪টার দিকে ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর ইউনিয়নের কলারন সন্ন্যাসীর মালবাড়ি নামক স্থানে খালের ওপর দিয়ে কয়লাবোঝাই একটি ট্রাক পাড় হতে গিয়ে নির্মিত বেইলীব্রীজ ধ্বসে এই ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় কয়লা সহ ট্রাকটি খালে পরে গেলেও ট্রাকে থাকা কারো কোনো ক্ষতি না হলেও বন্ধ হয়ে গেছে যান চলাচল।
স্থানীয়রা জানান, প্রায় ২০টন কয়লা নিয়ে ট্রাকটি পারাপারের সময় স্টিলের ব্রিজটি বিকট শব্দে ভেঙে যায়। ব্রিজটি ভেঙে পড়ায় ইন্দুরকানী, কলারন সন্ন্যাসী হয়ে মোড়েলগঞ্জ আঞ্চলিক সড়কে সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছে দুই উপজেলার হাজারো চলাচলকারী। ইন্দুরকানী মালবাড়ির এ ব্রিজটি অনেক পুরাতন হওয়ায় দুর্বল হয়ে গেছে। ৫ টনের অধিক যানবাহন চলাচল নিষিদ্ধ থাকলেও অতিরিক্ত কয়লা ভর্তি ট্রাক সেতুতে ওঠার পরই ভার বহন করতে না পারায় সেতুটি ভেঙে পড়েছে। ব্রিজটিতে পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের ঝুঁকিপূর্ণ সাইনবোর্ড থাকলেও এ নির্দেশনা কেউ মানেনি। এ সড়কে আরও তিনটি এমন ঝুঁকিপূর্ণ স্টিলের ব্রিজ আছে।
চন্ডিপুর এলাকার কবির হোসেন জানান, ঝুঁকিপূর্ণ স্টিলের ব্রিজ যানচলাযলে ঝুঁকিপূর্ণ সাইনবোর্ড থাকলেও এ নির্দেশনা কেউ মানেনি। বিভিন্œ ইটের ভাটার জন্য প্রায় সময় ৫ টনের অধিক বা কয়েক গুন বেশি ওজন নিয়ে যানবহন চলাচল করতো। এই ট্রাকটিতে প্রায় ২০ টন কয়লা ছিলো। অধিক ওজনের ফলে ব্রিজটি ভিঙ্গে গেছে। এ বিষয়ে ট্র্াক মালিকের আইনের আওতায় আনা উচিত।স্থানীয় অটোরিক্সা চালক হাকিম শেখ জানান, ব্রিজটি ভেঙ্গে যাওয়ার কারণে পিরোজপুর জেলা শহরের যাওয়া সন্যাসী এলাকার ও মোড়েলগঞ্জের মানুষের জন্য সমস্যার সৃষ্টি হয়েছে। অতিদ্রুত ট্রাকটি উদ্ধার করে ব্রিজটি চলাচলের জন্য মেরামত করা হোক।চন্ডিপুর ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মঞ্জু বলেন, ব্রিজটি দ্রুত মেরামতের জন্য সড়ক ও জনপথ বিভাগের সাথে যোগাযোগ করা হয়েছে।
পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ জানান, দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। অতিদ্রুত ট্রাকটি উদ্ধার সহ বিজ মেরামতের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]