পিরোজপুরে গুপ্ত সংগঠনের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Share the post
আলী ইমাম অন্তু পিরোজপুর প্রতিনিধি : গুপ্ত সংগঠনের দীর্ঘদিনের পরিকল্পিত মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে পিরোজপুর জেলা ছাত্রদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ জুলাই) বিকেলে জেলা স্টেডিয়াম চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন ক্লাব মাঠে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ মিছিলে বিপুল সংখ্যক ছাত্রদল নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা ছাত্রদলের সভাপতি সালাহউদ্দিন তালুকদার কুমার, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাহীন, সিনি: সহ- সভাপতি রায়হান রাজু, সিনি: যুগ্ম সাধারণ সম্পাদক আল ইমরান মনু,  সাংগঠনিক সম্পাদক রান্না মল্লিক,  দপ্তর সম্পাদক খালিদ হাসান সহ নেতৃবৃন্দ।
নেতারা বলেন, পরিকল্পিতভাবে দেশের শিক্ষাঙ্গন ও যুব সমাজকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন গুপ্ত সংগঠন একের পর এক ষড়যন্ত্র চালাচ্ছে। এর মাধ্যমে শিক্ষার পরিবেশ নষ্ট করা এবং সারাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা চলছে। বক্তারা এই ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্রসমাজকে সজাগ থাকার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ অন্ধকার করার ষড়যন্ত্র কোনোভাবেই বরদাস্ত করা হবে না। পিরোজপুর জেলা ছাত্রদলসহ দেশের প্রতিটি জেলা, উপজেলা ও শিক্ষা প্রতিষ্ঠান-ভিত্তিক ইউনিট থেকে এ ধরনের অপচেষ্টা রুখে দেওয়া হবে।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী, ছাত্রসমাজ এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]