পাহাড়ী অঞ্চলের শিক্ষার্থীদের শিক্ষাউপকরণ দিলো পথ পাঠাগার

Share the post

তোবারক হোসেন খোকন, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধিঃ‘‘পথ পাঠাগার’’ একটি আদর্শ সাহিত্য সংগঠনের নাম। দেশের বিভিন্ন অঞ্চলের মানুষকে বই পড়া ও সাহিত্য আড্ডায় মনোনিবেশ করতে ২০২০
সালের এইদিনে জন্ম হয় এই সংগঠনের। নেত্রকোনার দুর্গাপুরে এর অবস্থান হলেও
কাজ করছে দেশের বিভিন্ন অঞ্চলে। সাহিত্য নিয়ে যার খেলা, এমনই একজন বই
প্রেমী এক মানুষ কবি নাজমুল হুদা সারোয়ার এই পাঠাগারের প্রতিষ্ঠা করেন।
এই পাঠাগারের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে, সাহিত্যকে প্রান্তি পর্যায়ে
ছড়িয়ে দিতে দুর্গাপুর উপজেলার পাহাড়ী অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের
মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার (৬ জুন) বিকেলে সীমান্তবর্তী
২নং দুর্গাপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের প্রকৃতির পাঠশালা চত্বরে এগুলো
বিতরন হয়।
এ সময়, পথ পাঠাগারের সভাপতি নাজমুল হুদা সারোয়ার, সাধারণ সম্পাদক
রাজেশ গৌড়, পাঠাগার সম্পাদক এ কে এম মঈনুল ইসলাম, পাঠশালার পরিচালক
নাজমুল তুহিন, শিক্ষার্থী অভিভাবক সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত
ছিলেন।
বিতরণ পুর্ব আলোচনা সভায় বক্তারা বলেন, নতুন প্রজন্ম সহ সর্ব শ্রেণির
মানুষের মাঝে পাঠের অভ্যাস গড়ে তোলার পাশাপাশি জাতীয় দিবস এবং
সামাজিক সচেতনতা বাড়াতে নানা কর্মসূচি পালন করে আসছে পথ পাঠাগার।
এর মধ্যে দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষাসামগ্রী বিতরন, শিক্ষামূলক প্রতিযোগিতা,
বিজ্ঞান ভিত্তিক নানাবিধ প্রতিযোগিতা সহ সমাজের বিভিন্ন উন্নয়নমূলক
কাজ করছে যাচ্ছে সংগঠনটি। এ কার্যক্রমে সহায়তা করতে সকলকে এগিয়ে
আসার আহবান জানান পথ পাঠাগারের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: সম্প্রীতির বন্ধনের এক দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নে তিন ধর্মের মানুষের প্রতিনিধি দিয়ে ৫ হাজার মিটার খাল খনন কাজ উদ্বোধন করিয়ে আবারো সম্প্রীতির এক দৃস্টান্ত স্থাপন করলেন তিনি।   সোমবার (২০ এপ্রিল) দুপুরে রুহানীকান্দা এলাকায় মুসলিম, […]

দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেন তিন গুণীজন

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:‘‘পাঠে পাঠে আত্মজাগরণ’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের অংশগ্রহনে জলসিঁড়ি পাঠাগারের গ্রীষ্মকালীন অধ্যয়নসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় বিরিশিরি ইউনিয়নের গাভিনা গ্রামে নজরুল অধ্যয়ন কেন্দ্রে তিন গুণীজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।   জলসিড়ি পাঠাগারের প্রতিষ্ঠাতা দীপক সরকারের সঞ্চালনায়, সাংবাদিক নির্মলেন্দু সরকারের সভাপতিত্বে আলোচক […]