এনসিপির সোনারগাঁ উপজেলা সমন্বয় কমিটি গঠন

Share the post
ফাহাদ, সোনারগাঁ প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নারায়ণগঞ্জ জেলা সমন্বয় কমিটি সহ জেলার তিনটি উপজেলার সমন্বয় কমিটি গঠন করেছে দলটি।সোমবার (২ জুন) এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত এ তথ্য নিশ্চিত করেন।
জেলা কমিটিতে আব্দুল্লাহ আল আমিনকে প্রধান সমন্বয়কারী ও আহমেদুর রহমান তনুকে যুগ্ম সমন্বয়কারী রেখে ৩১ সদস্যের কমিটি করা হয়।
আজ ০২ জুন এনসিপির ফেসবুক পোষ্ট থেকে জানা যায়, সোনারগাঁ উপজেলায় শাকিল সাইফুল্লাহকে প্রধাণ সমন্বয়কারী ও কবি খন্দকার পনিরকে যুগ্ম সমন্বয়কারী  করে ১১ সদস্যের কমিটি অনুমোদন করেছে দলটি। জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন এবং দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ স্বাক্ষরিত প্যাডে তা প্রকাশ করা হয়।
এ ব্যাপারে, শাকিল সাইফুল্লাহ জানান অভ্যুত্থানের স্পিরিটকে ধরে রেখে নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়ন করা হবে তাদের প্রধান লক্ষ্য। হাজারো শহীদের ত্যাগের বিনিময়ে এই নতুন বাংলাদেশকে গড়ে তুলতে এনসিপি সর্বদা বদ্ধপরিকর থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। ঐতিহাসিক সোনারগাঁকে স্বপ্নের মতো সাজাতে এবং পর্যটনবান্ধব এবং দূষণমুক্ত স্বপ্নের মতো গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]