পাটুরিয়া-দৌলতদিয়ায় দুই ফেরি বিকল

Share the post

ফেরি সংকট, কুয়াশায় ফেরি চলাচল বিঘ্নিত হওয়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পারের অপেক্ষায় আট শতাধিক পণ্যবাহী ট্রাক। এতে ভোগান্তিতে পড়েছেন যানবাহনের চালক-শ্রমিকরা। এদিকে মালামাল নষ্ট হওয়ার আশঙ্কায় ব্যবসায়ীরা। এ পরিস্থিতিতে এই রুটে দুই ফেরি বিকল হয়ে পড়ে আছে।

ঘাট কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার (২৫ জানুয়ারি) সন্ধ্যার দিকে ফেরি ঢাকা এবং চন্দ্রমল্লিকা নামের দুটি ফেরি বিকল হয়। এ ছাড়াও কুয়াশায় ফেরি চলাচল ব্যাহত হওয়ায় ঘাট এলাকায় জমতে থাকে যানবাহন।

তবে যাত্রী পরিবহন ও ছোট যানবাহনকে অগ্রাধিকার দেওয়ায় দীর্ঘ সারিতে আটকে রয়েছে আট শতাধিক পণ্যবাহী ট্রাক। এতে ট্রাকের মালামাল পচে যাওয়া আশঙ্কাসহ নানা দুর্ভোগে রয়েছেন ব্যবসায়ী ও শ্রমিকরা।
আরিফ নামের এক ট্রাক শ্রমিক জানান, গত দু’দিন ধরে পচনশীল মালের ট্রাক নিয়ে বসে আছি। নষ্ট হওয়ার আশঙ্কায় মালিক বারবার ফোন করছেন। কিন্তু ফেরি পাচ্ছি না। মালামাল তো সব শেষ হয়ে যাচ্ছে।

সেকেন্দার নামের এক ব্যবসায়ী জানান, মধ্যরাত থেকে মাছের ট্রাক নিয়ে দৌলতদিয়া ঘাটে আসেছি। এখনো পার হতে পারি নাই। এ অবস্থা চললে ঢাকায় যেতে যেতে আমাদের সব শেষ হয়ে যাবে।

পাটুরিয়া ঘাটের ব্যবস্থাপক মো. সালাম হোসেন জানান, আমরা পরিবহন এবং কাঁচামালবাহী যানবাহনকে অগ্রাধিকার দিচ্ছি। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ১৬টি ফেরির মধ্যে ১৪টি ফেরি চলাচল করছে। দুটি ফেরি বিকল হয়েছে। সেগুলো মেরামতের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]