নেত্রকোনার খারনৈই সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ

Share the post
সোহেল খান দূর্জ, নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনা ব্যাটালিয়ন ৩১ বিজিবি এর অভিযানে ২১ লক্ষ ৯৭ হাজার ২ শত টাকা মূল্যমানের বিপুল পরিমান ভারতীয় ওরিও বিস্কুট এবং স্কীন সাইন ক্রীম জব্দ করেছে। নেত্রকোনা ব্যাটালিয়ন ৩১ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম জাকারিয়া বুধবার দুপুর গণমাধ্যম কর্মীদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ২৬ জানুয়ারি ভোর রাত ৪ টার দিকে নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার খারনৈই ইউনিয়নে অবস্থিত খারনৈই বিওপিতে কর্মরত মোঃ সামছুর রহমানের নেতৃত্বে ০৬ সদস্যের একটি টহল দল কর্তৃক মেইন পিলার ১১৭৮ হতে আনুমানিক ০১ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিন গোবিন্দপুর নামক স্থানে টহল দিচ্ছিল। এ সময় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফাঁদ পেতে থাকে। তথ্যানুযায়ী ভারতের দিক হতে চোরাকারবারীরা মালামাল নিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখে বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করে।
এসময় চোরাকাবারীরা মালামাল ফেলে দৌড়ে পালিয়ে যায়। ফলে কোন চোরাকারবারীকে আটক করা সম্ভব হয়নি। বিজিবির জোয়ানরা ঘটনাস্থল হতে ভারতীয় ওরিও বিস্কুট- ৬১০০ পিস এবং স্কীন সাইন ক্রীম-৫৮৮০ পিস জব্দ করে। যার সিজার মূল্য- ২১লক্ষ ৯৭ হাজার ২ শত টাকা। জব্দকৃত চোরাচালানী মালামাল নেত্রকোনা কাষ্টমস অফিসে জমা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]