পাইকগাছায় বিধবা নারীকে ডাকাতী কালে ধর্ষণ: আদালতে স্বীকারোক্তি মুলক জবান বন্ধি

Share the post

জাহাঙ্গীর আলম (মুকুল),খুলনা প্রতিনিধি : খুলনা পাইকগাছায় ডাকাতি কালে বিধবাকে ধর্ষণ। থানায় নারী শিশু আইনে মামলা। ঘটনাটি গত ২৮ সেপ্টম্বর গভির রাতে কালুয়া গ্রামে। এ ঘটনায় মঙ্গলবার রাতে পুলিশ ভিন্ন ভিন্ন স্থান থেকে চার জনকে গ্রেফতার করেছে।
মামলা ও এলাকাবাসি সুত্রে জানা যায়, উপজেলা কালুয়া গ্রামের একজন বিধবা নারী (৩৫) গত ২৮ সেপ্টেম্বর রাতে খাওয়া দাওয়া শেষে শিশুপুত্রকে নিয়ে ঘুমিয়ে পড়ে। রাতে ২ টার দিকে চার জন মুখোশধারী ব্যক্তি দরজা ভেঙ্গে ঘরে ভিতর ঢুকে পড়ে। এ সময় দেশীয় অস্ত্রের মুখে ঘরের ভিতর মারপিট করে আহত করে। পরে তার আলমারী ভেঙ্গে আনুমানিক দেড় লক্ষ টাকার স্বর্ণলঙ্ক ও দুটি মোবাইল ফোন লুট করে নেয়। তারা চলে যাওয়ার সময় ৩ জন জোর পূর্বক বিধবাকে ধর্ষণ করে। ধর্ষিতা বিধবার প্রথমে পাইকগাছা হাসপাতাল ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ওসি সিসিতে ভর্তি করা হয়।

গত ২৯ সেপ্টেম্বর বিধবা বাদী হয়ে পাইকগাছা থানায় অজ্ঞাত চার ব্যাক্তির নামে নারী শিশু ও ডাকাতি মামলার অভিযোগ এনে থানায় মামলা করে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত জব্দ করে। সিনিয়র সহকরী পুলিশ সুপার সাইফুল ইসলামের দিক নির্দেশনায় উপ-পুলিশ পরিদর্শক মোঃ জিয়াউর রহমান উন্নত প্রযুক্তি ব্যবহার করে মঙ্গলবার দিবাগত রাতে ও দিনে উপজেলার বিভিন্ন স্থান থেকে অভিযান পরিচালা করে কয়রার আমাদী গ্রামের শেখ জিয়াদ আলীর ছেলে শেখ অহেদুল ইসলাম(২৪), শেখ খলিলুর রহমানের ছেলে মোনায়েম হোসেন (২৮), মৃত অহেদ আলীর ছেলে রাকিবুল ইসলাম (২৬) চাঁদখালী ইউনিয়নের মৌখালী গ্রামের মৃত ইউসুফ ঢালীর ছেলে ফেরদৌস ঢালী (৫১)কে গ্রেফতার করে। সিনিয়র সজকরী পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এজাজ শফি থানায় প্রেসব্রিফিং করে জানান, আসামীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের সাথে জড়িত পেশাদার ডাকাতদের গ্রেফতারের চেষ্টা চলছে। গ্রেফতারকৃতদের উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তি মুলক জবান বন্ধি দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]