পাংশায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

Share the post
মোঃ হামজা শেখ, রাজবাড়ী :রাজবাড়ীর পাংশায় উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযথ মর্যাদায়  মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।
বুধবার (২৬ মার্চ) সুর্যোদয়ের সাথে সাথে পাংশা মডেল থানায় ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের শুরু হয়। এরপরে সকাল ৮ টায় উপজেলার কলেজ মোড়ে মুক্তিযুদ্ধ সৃতিস্তম্বে প্রথমে পাংশা উপজেলা প্রশাসনসহ সহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর ও সরকারি – বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে সকাল ৯ টায় পাংশা সরকারি জর্জ উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করে আনুষ্ঠানিক ভাবে অনুষ্ঠানের উদ্বোধন করেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আবু দারদা, সাথে ছিলেন পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মোহাম্মদ সালাউদ্দিন। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে  কুচকাওয়াজ প্রদর্শন করা হয়।  সকাল ১০ টায়  প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
সকাল ১১ টায় পাংশা শিল্পকলা একাডেমিতে উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয় ও বাদ যোহর শহিদদের আত্মার মাগফেরাত কামনা  এবং দেশের শান্তি ও অগ্রগতি কামনা করে সকল মসজিদে বিশেষ মোনাজাত এবং সকল মন্দিরে বিশেষ প্রার্থনা। হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের ইফতার ও খাবার পরিবেশন সুবিধাজনক সময়ে পাংশা পৌরসভা চত্ত্বরে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]