গাড়ি, ভ্যানের পর এবার টমটমের বহর নিয়ে গ্রামে গ্রামে সারজিস

Share the post

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম তৃতীয় দিনের মতো নিজ জেলা পঞ্চগড়ে গণসংযোগ করেছেন। বুধবার (২৬ মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত গণসংযোগ করেন তিনি। গাড়ি, ভ্যানের পর এবার তাকে টমটমের (শ্যালো ইঞ্জিন দিয়ে চলা যান) বহর নিয়ে চলতে দেখা যায়। এর আগে সৈয়দপুর থেকে গাড়িবহর নিয়ে তার নিজ জেলায় যাওয়ার ঘটনা নিয়ে সমালোচনা হয়েছিল।

সারজিস আলম বলেন, ‘আমরা তরুণ প্রজন্ম একসঙ্গে হয়ে যারা এই গণ–অভ্যুত্থান ঘটিয়েছি এবং পরবর্তী বাংলাদেশের রাজনীতি করতে ইচ্ছুক, আমরা সে জায়গা থেকে নতুন দল জাতীয় নাগরিক পার্টি গঠন করেছি।’

তিনি আরও বলেন, ‘প্রত্যেকটি গ্রাম-গঞ্জ, ইউনিয়নে ও উপজেলায় নতুন এই দল এনসিপির পক্ষ থেকে গিয়ে মানুষের সঙ্গে কাজ করতে চাই। কারণ, আমরা যারা জনপ্রতিনিধি হতে চাই, তারা মাঠপর্যায়ে গিয়ে দেখলে আসল জিনিসটা বুঝতে পারব। মানুষ কীভাবে আছে বা তারা কী চায়।’

আওয়ামী লীগের লোকজনের সঙ্গে সম্পৃক্ততার প্রশ্নে সারজিস আলম বলেন, ‘পূর্বে নৌকায় ভোট দিয়েছে কিংবা দাড়িপাল্লায় ভোট দিয়েছে বা ধানের শীষে ভোট দিয়েছে। আমরা একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছি। তারা যদি তাদের জায়গা থেকে মনে করে, আগের সবকিছুর চেয়ে আমাদের কাছে তারা বেশি আশা দেখে; তারা যদি মনে করে আমাদের ওপর আস্থা রাখতে পারবে; তারা যদি আমাদের কাছে আসতে চায়; কোনো বড় অন্যায় অপকর্মের সঙ্গে যুক্ত ছিল না; কোনো খুন–গুম এসবের সঙ্গে জড়িত ছিল না; উনি যদি এসে এখন আমার কাছে দাঁড়ান; আমি তো উনাকে সরায়ে দিতে পারব না। উনি বাংলাদেশের একজন নাগরিক। লোক হিসেবে যদি ভালো হয়।’

এনসিপি নেতা বলেন, ‘আমি তো একটা নতুন দলের প্রতিনিধি, নতুন দলের মার্কা থাকবে। আমি কি ওই লোকটাকে তাড়িয়ে দিতে পারি। আমরা একটা দল শুরু করেছি ১, ১০, ২০, ২০০ জন মিলে। আমরা যদি এটা করি, তাহলে তো ২০০ জনই শেষ করে ফেলতে হবে। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে মনে করি, যারা নতুন করে স্বপ্ন দেখছে, এই দেশটাকে নিয়ে ভালো কাজ করতে চায়, ভালো কিছুর সঙ্গে থাকতে চায়, তাদের আমাদের জায়গা থেকে ওইটুকু ভালো কাজ করার সুযোগটা দিতে হবে।’

এর আগে সফরের দ্বিতীয় দিনে ভ্যানে চড়ে গ্রামে গ্রামে ঘুরেছেন সারজিস আলম। এ সময় বাড়ি ও খেতখামারে গিয়ে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের সঙ্গে কথা বলেন।তারও আগে ২৪ মার্চ প্রথমে ঢাকা থেকে উড়োজাহাজে সৈয়দপুর বিমানবন্দরে নামেন সারজিস। সেখান থেকে তিনি সড়কপথে পঞ্চগড়ের দেবীগঞ্জ যান। দেবীগঞ্জ থেকে শতাধিক গাড়ির বহর নিয়ে তিনি জেলার বোদা, পঞ্চগড় সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী উপজেলা সফর করেন। এ ঘটনা বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]