পরাজিত হওয়ার ভয়ে বিএনপি নির্বাচনে অংশ নেয় না: প্রধানমন্ত্রী

Share the post

পরাজিত হওয়ার ভয়ে বিএনপি নির্বাচনে অংশ নেয় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টোকিওতে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত চক্র কীভাবে নির্বাচনে অংশ নেবে। কারণ তারা মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। তারা জনগণের কোনো উন্নয়ন চায় না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তারা নির্বাচনে পরাজয়ের আশঙ্কা করে।

এ সময় আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এই ধারা অব্যাহত রাখাই মূল লক্ষ্য।

অনুষ্ঠানে সেপ্টেম্বর থেকে ঢাকা-নাইতা সরাসরি ফ্লাইট চালুর ঘোষণা দেওয়া হয়। এ ছাড়া মুক্তিযুদ্ধে অবদান রাখা চার জাপানি নাগরিককে সম্মানা প্রদান অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন ও উন্নয়নে কাজ করছে সরকার। এই ধারা অব্যাহত রাখতে জাপান বরাবরের মতো পাশে থাকবে।

এর আগে টোকিওতে এক আলোচনা সভায় বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে জাপানের ব্যবসায়ীদের আহ্বান জানান প্রধানমন্ত্রী।

জাপানের স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে টোকিওর একটি হোটেলে দেশটির শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় করেন শেখ হাসিনা। এ সময় তিনি বাংলাদেশে ব্যবসা-বাণিজ্যের সহায়ক পরিবেশের চিত্র তুলে ধরেন।

গেল কয়েক বছরে বাংলাদেশে কর্মরত জাপানি কোম্পানির সংখ্যা ক্রমাগত বেড়েছে উল্লেখ করে বিনিয়োগ আরও বাড়তে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। এ সময় তিনি জাপানি ব্যবসায়ীদের সব ধরনের সহায়তার আশ্বাস দেন।

শেখ হাসিনা বলেন, ‘আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, আমার সরকার এবং সমস্ত প্রাসঙ্গিক সংস্থাগুলো আপনাদের সহায়তা করবে। ব্যবসার পরিবেশ নিশ্চিত করবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]