ঢাবি ছাত্রীকে হত্যার দায়ে মা-ছেলে গ্রেপ্তার

Share the post

যশোর শহরের বেজপাড়া এলাকায় ফারহানা পারভীন (২৯) নামে এক তরুণীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে তার মা ও ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে যশোর কোতোয়ালি থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান। হত্যার দায় স্বীকার করায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।

জানা গেছে, নিহত ফারহানা পারভীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তিনি মাগুরার শালিখা উপজেলার শ্রীহট্ট গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মেয়ে।

গ্রেপ্তার ফয়েজ রাজ্জাক ফারদিন (২৩) ও তার মা আইরিন পারভীন (৫৫) যশোর শহ‌রের বেজপাড়ার রা‌সেল চত্বর এলাকার ইমরান কবীরের বাড়িতে ভাড়া থাকেন। ফারদিন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের এলএলবি দ্বিতীয় বর্ষের ছাত্র।

অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান জানান, নিহত ফারহানা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। মানসিক ভারসাম্য হারিয়ে ফেলায় মা ও ভাইয়ের সঙ্গে যশোরে থাকতেন তিনি। মঙ্গলবার পারিবারিক কলহের জের ধরে তাকে তার ভাই ফারদিন শ্বাসরোধে হত্যা করেন।

এরপর ফারদিন ও তার মা আইরিন পারভীন ফারহানার মরদেহ গ্রামের বাড়ি মাগুরার শালিখায় নিয়ে যান। ফারহানা আত্মহত্যা করেছেন বলে সেখানে তাকে সমাহিত করার চেষ্টা করা হয়। তবে মরদেহ গোসল করানোর সময় তার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া যায়।

পরে ফারহানার চাচা রবিউল ইসলাম বিষয়টি শালিখা থানা পুলিশকে অবহিত করেন। শালিখা পুলিশের মাধ্যমে অবহিত হওয়ার পর যশোর কোতোয়ালি থানা পুলিশ ফারহানার মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। একই সঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য বুধবার ফারদিন ও আইরিন পারভীনকে হেফাজতে নেয় পুলিশ।

এরপর তারা হত্যার দায় স্বীকার করলে ফারহানার চাচা রবিউল ইসলামের দায়ের করা মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]