নেত্রকোনায় গাড়িচাপায় প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর

Share the post
সোহেল খান দূর্জয়, নেত্রকোনা : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ফুফুর বাড়ি বেড়াতে এসে বেপরোয়া গতির গাড়ির চাপায় মাদরাসার এক শিশু শিক্ষার্থী ছোয়ামনি (৮) নিহত হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার রংছাতি ইউনিয়নের ধারাপাড়া গ্রামে নিহতের ফুফু নাদিরা আক্তারের বাড়িসংলগ্ন রামনাথপুর হরিমন্দিরের সামনে সীমান্ত সড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘাতক গাড়িটিকে এলাকাবাসী আটক করতে পারলেও চালক ও সহকারী (হেলপার) কৌশলে পালিয়ে গেছে। জানা গেছে, নিহত ছোয়ামনি ময়মনসিংহ কোতোয়ালি থানার বাঘেরকান্দা গ্রামের সাখাওয়াত উল্লাহ ও সুমি আক্তার দম্পতির বড় সন্তান। ছোয়ামনি ওই এলাকার একটি মাদরাসার শিক্ষার্থী। নিহতের ফুফু নাদিরা আক্তার ধারাপাড়া গ্রামের জালাল উদ্দিনের স্ত্রী।
স্থানীয় ও নিহতের স্বজন সূত্রে জানা গেছে, গত শনিবার ময়মনসিংহের নিজ বাড়ি থেকে দাদি মোছা. রেহেনা বেগমের সাথে ধারাপাড়া গ্রামে ফুফুর বাড়ি আসে ছোয়ামনি। ফুফুর বাড়িসংলগ্ন রামনাথপুর হরিমন্দিরের সামনে সীমান্ত সড়কের পাশে বাড়ির অন্য শিশুদের সাথে খেলা করছিল ছোয়ামনি। এ সময় সীমান্তবর্তী মহেষখলা থেকে ঢাকাগামী যাত্রীবাহী একটি গাড়ি বেপরোয়া গতিতে আসছিল। সকাল অনুমান সোয়া ৯টার দিকে গাড়ির চাকার নিচে পড়ে যায় শিশুটি। তার সাথে থাকা অন্য শিশুরা সড়কের পাশে পুকুরে পানিতে ছিটকে পড়ে। তাদের চিৎকারে ফুফুসহ আশপাশের লোকজন এসে ছোয়ামনিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যানে।
কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মো. শরিফুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কলমাকান্দা থানার ওসি মো. ফিরোজ হোসেন জানান, খবর পেয়ে হাসপাতাল ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধোবাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষক ও প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

Share the post

Share the post আবুল হাশেম ধোবাউড়া,ময়মনসিংহ প্রতিনিধি :ময়মনসিংহের ধোবাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণের চিত্রাংকন,রচনা ও গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করা হয়। বুধবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে এবং একাডেমীক সুপারভাইজার নুরুল আমিন এর সঞ্চালনায় […]

বিএনপির প্রকৃত নেতাকর্মীরা দলের দুঃসময়ে ইমানী দায়ীত্ব প্যালিন করেন

Share the post

Share the post আবুল হাশেম ধোবাউড়া(ময়মনসিংহ)প্রতিনিধি:বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ–১ (হালুয়াঘাট–ধোবাউড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপির প্রকৃত নেতাকর্মীরা দলের দুঃসময়ে ইমানী দায়ীত্ব প্যালিন করেন । দলের এই সংকটময় মুহূর্তে যারা ধানের শীষের বিরোধিতা করছেন, তারা নিজেদেরকে কখনও বিএনপির প্রকৃত কর্মী দাবি করতে পারেন না। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার […]