নেত্রকোনায় ক্ষেত থেকে শসা তুলতে বাধা দেওয়ায় বাড়ি ঘরে হামলা-ভাঙচুর, আহত ৯

Share the post
সোহেল খান দূর্জয়, নেত্রকোনা: নেত্রকোনার মোহনগঞ্জে ক্ষেত থেকে শসা তুলতে বাধা দেওয়ায় বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাঙচুর করেছে প্রতিপক্ষের লোকজন। এসময় ৯ জন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসাপাতালে পাঠানো হয়েছে। বাকিরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। সোমবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার দুর্গাপুর গ্রামে রফিকুল ইসলামের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। হামলায় রফিকুলের ভাতিজা আল ফারুক, সবুজ মিয়া ও ফুলচানসহ ৯ জন আহত হন।
ভুক্তভোগী রফিকুল ইসলাম বলেন, রোববার বিকেলে পাশের বাহাম গ্রামের ফারুক, রফিক ও রাহুলসহ কয়েকজন আমাদের খেতের শসা অনুমতি ছাড়াই তুলে ব্যাগে করে নিয়ে যাচ্ছিল। বাধা দেওয়ায় আমার ভতিজা আল ফারুককে পিটিয়ে জখম করে। সোমবার সকালে ফের তারা ৩০-৪০ জন দল বেঁধে বাড়িতে এসে হামলা চালায়। রামদাসহ দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ঘরের আসবাবপত্র ভাঙচুর করে। দরজা জানালা কুপিয়ে কেটে ফেলে। আলমিরাতে থাকা দুই লাখ টাকাও নিয়ে যায়। এ সময় আরও ৭ জনকে কুপিয়ে জখম করে। এ ঘটনায় মামলা করা হবে বলেও জানান তিনি। রফিকুলের ভাই আ. আলীম বলেন, কিছু না বলেই তারা আমাদের শসা নিয়ে যাচ্ছিল। বাধা দেওয়ায় আমার ছেলেকে ব্যাপক মারধর শুরু করে। সকালে বিশাল দল বেধে এসে বাড়িতে হামলা চালায়। ঘরের দরজা-জানালা, আসবাবপত্র, ফ্রিজ ও ট্রাক্টর মেশিনসহ হাতের কাছে যা পেয়েছে সবকিছু কুপিয়ে কেটে ফেলেছে। যারা বাধা দিয়েছে বা ফেরাতে গিয়েছে সবাইকে কুপিয়েছে। আমরা এর বিচার চাই।
ঘটনার পর পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেনাবাহিনীর সদস্যরা হামলাকারী তিনজনকে আটকের খবর পাওয়া গেলেও বিষয়টি নিশ্চিত করা যায়নি। তবে এ বিষয়ে জানতে প্রতিপক্ষের ফারুক, রফিক ও রাহুলসহ কাউকেই পাওয়া যায়নি। মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন,অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধোবাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষক ও প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

Share the post

Share the post আবুল হাশেম ধোবাউড়া,ময়মনসিংহ প্রতিনিধি :ময়মনসিংহের ধোবাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণের চিত্রাংকন,রচনা ও গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করা হয়। বুধবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে এবং একাডেমীক সুপারভাইজার নুরুল আমিন এর সঞ্চালনায় […]

বিএনপির প্রকৃত নেতাকর্মীরা দলের দুঃসময়ে ইমানী দায়ীত্ব প্যালিন করেন

Share the post

Share the post আবুল হাশেম ধোবাউড়া(ময়মনসিংহ)প্রতিনিধি:বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ–১ (হালুয়াঘাট–ধোবাউড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপির প্রকৃত নেতাকর্মীরা দলের দুঃসময়ে ইমানী দায়ীত্ব প্যালিন করেন । দলের এই সংকটময় মুহূর্তে যারা ধানের শীষের বিরোধিতা করছেন, তারা নিজেদেরকে কখনও বিএনপির প্রকৃত কর্মী দাবি করতে পারেন না। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার […]