নেত্রকোণায় নানান আয়োজনে নব বর্ষবরণ

Share the post
সোহেল খান দূর্জয়,নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোণায় নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪২৯ বঙ্গাব্দকে বরণ করে নেওয়া হয়েছে। জেলা প্রশাসন আয়োজিত শহরের  মোক্তারপাড়ার মুক্তমঞ্চে সূর্যোদয়ের সাথে সাথে  শুরু হয় বর্ষবরণ।
বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা তখন গানে গানে বরণ করে নেয় নতুন বছরকে। এসময়  মুক্তমঞ্চ প্রাঙ্গণে একে অপরকে রাখি পড়িয়ে প্রাণের বন্ধনে আবদ্ধ করে। সকাল ১১টায় মুক্তমঞ্চ থেকে জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমানের নেতৃত্বে বের হয় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আকবর আলী মুনসী,জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, পৌর মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার নূরুল আমিন,পৌর আওয়ামীলীগের সভাপতি অর্পিতা খানম সুমি, সাধারণ সম্পাদক টিটু দত্ত রায়, রেডক্রিসেন্ট সেক্রেটারীর নেত্রকোনা জেলা শাখার সাধারণ সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু প্রমূখ।
এছাড়াও উদীচী শিল্পী গোষ্ঠী,প্রত্যাশা সাহিত্য গোষ্ঠীসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে বর্ষ বিদায় ও নববর্ষ উদযাপনে দিনব্যাপী আয়োজনে রয়েছে,সাংস্কৃতিক পরিবেশনা,আলোচনা সভা,ঘুড়ি উড়ানো,কাবাডি,কানামাছি,কুস্তিসহ বিভিন্ন দেশীয় খেলাধূলা,চিত্রাংকন প্রতিযোগিতা,গ্রামীণ মেলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]