খুলনায় বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন

Share the post

স্টাফ রিপোর্টার খুলনা : খুলনায় বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে।
পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষ্যে,খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে সকাল সাড়ে আটটায় নগরীর শহিদ হাদিস পার্ক থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক,জেলা প্রশাসক মোহাম্মদ মনিরুজ্জামান তালুকদার,পুলিশ সুপার মোঃ মাহাবুব হাসান, বীর মুক্তিযোদ্ধা, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকসহ সামাজিক-সাংস্কৃতিক সংগঠন অংশ নেন। খুলনা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি মধ্যে দিয়ে সকাল ৯টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মঙ্গল শোভাযাত্রা বের হয়।
এছাড়াও সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্ব-স্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
মঙ্গল শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সংক্ষিপ্ত অনুষ্ঠানে খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক সকলকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলা নববর্ষ বাঙালির চিরায়ত ঐতিহ্য। এ উৎসব সর্বজনীন ও অসাম্প্রদায়িক। নতুন বছরের প্রথম দিনে অতীতের সকল গ্লানি ভুলে গিয়ে আমাদের সামনে এগুতে হবে। তিনি বলেন, অতীতের সকল গ্লানি ও বিভেদ ভুলে বাংলা নববর্ষ জাতীয় জীবনের সকলক্ষেত্রে আমাদের ঐক্যকে আরো সুসংহত করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]