নীলফামারী ডিমলায় আর্থিক অনুদানের চেক বিতরণ।

Share the post

মাইনুল হক, রংপুর প্রতিনিধি:বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক নদীভাঙ্গনে ভিটামাটিহীন ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এককালীন সহায়তা বাবদ আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠিত হয়।ডিমলা উপজেলা প্রশাসন ও সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে ৪০০(চার হাজার) টাকা করে মোট ১৪ (চৌদ্দ লক্ষ) টাকার টেপাখড়িবাড়ী ইউনিয়নের ১১৭টি, খালিশা চাপানী ইউনিয়নের ২২টি এবং ঝুনাগাছ চাপানী ইউনিয়নের ১৮৮টি পরিবারের মাঝে এ চেক হস্তান্তর করা হয়।

বুধবার (১৬ জুন) তিস্তা ডিগ্রী কলেজ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রানী রায়ের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাংসদ ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।

বিশেষ অতিথি হিসেব বক্তব্যে রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নুরুন নাহার নুরী।

এতে আরও উপস্থিত ছিলেন, টেপাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক ময়নুল হক, নীলফামারী জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কানন সরকার, খালিশা চাপানী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সোহরাব হোসেন, সাধারন সম্পাদক আকতারুজ্জামান আকুল চৌধুরী, তিস্তা ডিগ্রী কলেজে অধ্যক্ষ সৈয়দ আলী গয়াবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আমজাদ হোসেন সরকার, খালিশা যুবলীগের আহবায়ক রশিদুল ইসলাম, ছাত্রলীগ সভাপতির রাকিবুল ইসলাম প্রমূখ।

প্রধান অতিথি তাঁর বক্তব্য বলেন, জাতীর শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সু-যোগ্য কন্যা বাংলাদেশের সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশ কে উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বের মানচিত্রে যে নাম লেখিয়েছেন তা আজীবন জাতি মনে রাখবেন। তাঁর উন্নয়নের কথা বলে শেষ করা যাবে না।ইতিমধ্যে আপনারা যেনেছেন এখানে একটি মজিব কেল্লা সহ বেশ কিছু রাস্তা পাকা করণ হচ্ছে। পরিশেষে এই করোনা ভাইরাস সংক্রমণের প্রার্দূভাব এড়াতে সরকার যেভাবে কাজ করে যাচ্ছেন এর সঙ্গে একাত্বতা প্রকাশ করার আহবান জানান এবং এবারের বাজেটের সুফল আপনাদের দোরগড়ায় পৌঁছে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]