নাটোরে করোনায় ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১২০ জন

Share the post

মো. আশিকুর রহমান টুটুল, নাটোর প্রতিনিধি: নাটোরে গত ২৪ ঘন্টায়  করোনায় আক্রান্ত হয়ে দুইজন ও করোনা উপসনর্গ নিয়ে আর একজনের মৃত্যু হয়েছে। এছাড়াও ২৪ ঘন্টায় জেলায় ৩০১ জনের নমুনা পরীক্ষা করে নতুন ১২০ জনের করোনা পজিটিভ হয়েছে।আক্রান্তের হার ৪০ পার্সেন্ট । নাটোর সদর হাসপাতালে ৩১ শয্যার করোনা ইউনিটকে ৫০ শয্যায় উন্নীত করা হয়েছে।মৃত তিনজনের মধ্যে  ১ জন ঢাকায়, একজন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং অপরজনের নাটোর হাসপাতালে মৃত্যু হয়েছে। তারা হলেন নাটোর শহরের মল্লিকহাটি ঘোষপাড়া এলাকার মোফাখর জামানের বড় ছেলে পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মঈদ উজ্জামান সৌরভ-৫০ গত রাত ১০ টা ১০ মিনিটের সময় ঢাকার বাড্ডা এলাকার বেসরকারী আরকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অপরজন নাটোর সদর উপজেলার লালমনিপুর গ্রামের মছের উদ্দিনের ছেলে লারমনিপুর আবু বকর-৬০ নাটোর আধুনিক হাসপাতালে এবং করোনা উপসর্গ নিয়ে জেরা জামায়াতের সাবেক আমির সিংড়া উপজেলার শেরকোল গ্রামের বেলাল উজ্জামান-৫৭ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগেই তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

এদিকে গত ৮ দিনের কঠোর লকডাউনের শহরে পরিবহন ও জন সাধারণের উপস্থিতি বেড়েছে। শহরের মাদরাসা মোড় ,নতুন বাসটার্মিনাল, ছায়াবানী মোড় ও বনবেলঘরিয়া বাইপাস মোড়ে চেকপোষ্ট বসিয়ে শহরে প্রবেশাধিকার নিয়ন্ত্রনের চেষ্টা করছে পুলিশ। । কাঁচা পন্য ,ঔষধ ও মুদিখানা দোকান ছাড়া সব ধরণের দোকানপাট বন্ধ রয়েছে।নাটোরের জেলা প্রশসাক মোহাম্মাদ শাহরিয়াজ বলেন, গত ৭ দিনের লক ডাউনে আমরা কিছু সুফল পেয়েছি। কিন্তু করোনার বিস্তার নিয়ন্ত্রিত মাত্রায় এখনো পুরোপুরি আসেনি। তাই ২২ জুন পর্যন্ত সর্বাত্ব লক ডাউন বর্ধিত করা হয়েছে। তিনি বলেন, সর্বাত্বক লক পাউন সপল করার জন্য ভ্রাম্যমান আদালতের পাশাপাশি জেলা পুলিশ কঠোর নজরদারী করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]