নিয়ামতপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অর্থ যাবে ত্রাণ তহবিলে: ডাঃ সালেক চৌধুরীর

Share the post
মির্জা তুষার আহমেদ,নওগাঁ: আগামী (১ সেপ্টেম্বর) বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী জাঁকজমকপূর্ণ এবং বৃহৎ পরিসরে আয়োজন করার কথা ছিল সারা দেশের ন্যায় নিয়ামতপুর উপজেলায়ও। কিন্তু দেশের এ দুর্যোগময় বন্যা পরিস্থিতির মধ্যে এই জমকালো আয়োজনের থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানোর বিএনপি’র এ দলীয় সিদ্ধান্তকে সাধুবাদ এবং সম্মান জানিয়ে একত্বতা প্রকাশ করেছেন নওগাঁ ১ আসনের সাবেক সংসদ সদস্য ডাঃ সালেক চৌধুরী। সাবেক এই সংসদ সদস্যর সঙ্গে মুঠোফোনে প্রতিবেদকের কথা হলে তিনি বলেন,বন্যার কারণে প্রতিষ্ঠা বার্ষিকীতে কোনো আনুষ্ঠানিকতা থাকবে না। বরং সীমিতভাবে কর্মসুচি পালিত হবে। এছাড়া একটি দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হবে, যেখানে দেশের মানুষ ও ছাত্রজনতার আন্দোলনে হতাহতদের জন্য দোয়া করা হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাতে দ্রুত দেশে ফিরে আসতে পারেন সে জন্য দোয়া করা হবে। তিনি আরো বলেন, দীর্ঘদিনের পর এইবার অনেকটাই বৃহৎ পরিসরে প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সিদ্ধান্ত এবং আয়োজন শুরু করেছিলাম আমরা। যেখানে আমার সংসদীয় আসনের সর্বসাধারণ নেতাকর্মীরা নিজেরাই চাঁদা ভাঙ্গনের মাধ্যমে এই প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজন করা হতো। সেই মাধ্যমেই আমার নিয়ামতপুরের আট্টি ইউনিয়নের মধ্যে চারটি ইউনিয়ন ইতিমধ্যে আমার কাছে অর্থ জমা দিয়েছে। পাশাপাশি বাকি ইউনিয়নগুলো কিছুদিনের মধ্যে জমা দিয়ে দিবে। আমি আশা করি শুধু নিয়ামতপুর থেকেই প্রায় ৩ লক্ষ টাকার মত অর্থ সংগ্রহ হবে। দলীয় সিদ্ধান্তকে সম্মান জানিয়ে আমি পুরো অর্থটাই বন্যার্তদের জন্য পাঠিয়ে দেব ত্রাণ তহবিলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রাজশাহী বাগমারায় দলীয় পরিচযয়ে পেট্রোল না দেয়ায় পাম্প মালিককে হেনস্তার অভিযোগ 

Share the post

Share the postহাবীব জুয়েল। রাজশাহী :: সরকারী বিধি মোতাবেক রাজশাহী জেলার বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া ফিলিং ষ্টেষনে তেল দিতে গিয়ে বিপাকে পড়েছেন হাট গাঙ্গোপাড়া ফিলিং স্টেশন এর মালিক সারওয়াজ জাহান সবুর। অবশ্য এই সংবাদ এখন জাতীয় পত্রিকার শিরোনামও বটে । সরেজমিন ঘটনাস্থলে অনুসন্ধানে গিয়ে জানা যায়, গত রোববার (২২/০৩/২০২৬) সন্ধ্যায় হাটগাঙ্গোপাড়া ইউনিয়ন কৃষক দলের ক্রীড়া সম্পাদক […]

রাজশাহীতে সেই এসআই করিম যেভাবে মিস্ত্রির কাছ থেকে ৪০ হাজার টাকা নিলেন

Share the post

Share the postনিজস্ব প্রতিবেদক। রাজশাহী :: বাংলাদেশ পুলিশ অডিটোরিয়াম রাজারবাগে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির (বিআরপিওডব্লিউএ) ৪১তম বার্ষিক সাধারণ সভায় বাংলাদেশ পুলিশ প্রধান বাহারুল আলম বলেছিলেন – পুলিশ হয়ে উঠেছিল ফ্যাসিস্ট সরকারের লাঠিয়াল। বাংলাদেশ পুলিশের ইতিহাসে পুলিশকে এমন অবস্থায় আর কখনও পড়তে হয়নি। “আমরা সেজন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। পুলিশ যাতে আর কখনও জনবিরোধী অবস্থানে […]