নওগাঁয় মাদক মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

Share the post
মির্জা তুষার আহমেদ,নওগাঁ: নওগাঁয় মাদক মামলায় দুইজনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদেরকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
বুধবার (২৮ আগস্ট) বেলা ১১ টায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এই রায় দেন। মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার গড়াই পাড়া গোরস্থান ঈদগাহ এলাকার মোস্তাজ আলী মন্টুর ছেলে লিটন মিয়া ও চরবাগডাঙ্গা এলাকার আলাউদ্দিনের ছেলে ইউসুফ আলী। মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২৩ সালে একটি ট্রাক্টরের লুকিয়ে নওগাঁর পত্নীতলা উপজেলার সরাইডাঙ্গা এলাকা দিয়ে মাদক চোরাচালান করছিলেন তারা। এ সময় র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা ৭০০ গ্রাম হেরোইনসহ ট্রাক্টরের চালক লিটন মিয়া ও ইউসুফ আলীকে গ্রেপ্তার করেন। পরবর্তীতে তাদের বিরুদ্ধে থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। ওই মামলায় আজ দুই আসামিকে মৃত্যুদণ্ডের রায় দেন বিচারক। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে বলে জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবীরা। মামলা পরিচালনা করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল খালেক ও আসামিপক্ষের আইনজীবী আবু হায়াত রানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রাজশাহী বাগমারায় দলীয় পরিচযয়ে পেট্রোল না দেয়ায় পাম্প মালিককে হেনস্তার অভিযোগ 

Share the post

Share the postহাবীব জুয়েল। রাজশাহী :: সরকারী বিধি মোতাবেক রাজশাহী জেলার বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া ফিলিং ষ্টেষনে তেল দিতে গিয়ে বিপাকে পড়েছেন হাট গাঙ্গোপাড়া ফিলিং স্টেশন এর মালিক সারওয়াজ জাহান সবুর। অবশ্য এই সংবাদ এখন জাতীয় পত্রিকার শিরোনামও বটে । সরেজমিন ঘটনাস্থলে অনুসন্ধানে গিয়ে জানা যায়, গত রোববার (২২/০৩/২০২৬) সন্ধ্যায় হাটগাঙ্গোপাড়া ইউনিয়ন কৃষক দলের ক্রীড়া সম্পাদক […]

রাজশাহীতে সেই এসআই করিম যেভাবে মিস্ত্রির কাছ থেকে ৪০ হাজার টাকা নিলেন

Share the post

Share the postনিজস্ব প্রতিবেদক। রাজশাহী :: বাংলাদেশ পুলিশ অডিটোরিয়াম রাজারবাগে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির (বিআরপিওডব্লিউএ) ৪১তম বার্ষিক সাধারণ সভায় বাংলাদেশ পুলিশ প্রধান বাহারুল আলম বলেছিলেন – পুলিশ হয়ে উঠেছিল ফ্যাসিস্ট সরকারের লাঠিয়াল। বাংলাদেশ পুলিশের ইতিহাসে পুলিশকে এমন অবস্থায় আর কখনও পড়তে হয়নি। “আমরা সেজন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। পুলিশ যাতে আর কখনও জনবিরোধী অবস্থানে […]