নলডাঙ্গায় মেয়র প্রার্থীর উদ্যোগে শ্রমিকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

Share the post
মোল্লা মো: আরিফুল ইসলাম,নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় শ্রমিকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন নলডাঙ্গা পৌরসভার জামায়াত মনোনীত মেয়র প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী অঞ্চল সহকারী পরিচালক সহকারী অধ্যাপক ড. মো. জিয়াউল হক জিয়া।শুক্রবার (১৩ মার্চ) বিকেলে নলডাঙ্গা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে শ্রমিকদের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি শ্রমিকদের হাতে ইফতার সামগ্রী তুলে দেন।
এ সময় ড. মো. জিয়াউল হক জিয়া শ্রমিকদের উদ্দেশে কুরআন ও হাদিসের আলোকে শ্রমের মর্যাদা ও শ্রমিকদের অধিকার নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
বক্তারা বলেন, ইসলামে শ্রম ও শ্রমিকের মর্যাদা অত্যন্ত উচ্চে স্থান পেয়েছে। কুরআন ও হাদিসে সততার সঙ্গে কাজ করাকে ইবাদতের মর্যাদা দেওয়া হয়েছে এবং শ্রমিকের প্রাপ্য মজুরি ঘাম শুকানোর আগেই পরিশোধ করার নির্দেশনা দেওয়া হয়েছে। ইসলামে শ্রমিককে ভাই হিসেবে গণ্য করা হয় এবং তাদের ওপর সামর্থ্যের বাইরে কাজের চাপ প্রয়োগ করতে নিষেধ করা হয়েছে।তারা আরও বলেন, শ্রমিকদের সঙ্গে খারাপ আচরণ করা বা তাদের মজুরি নিয়ে টালবাহানা করা ইসলামে হারাম। শ্রমিকদের অধিকার কেবল দয়া নয়, বরং মালিকের ওপর তাদের ন্যায্য পাওনা হিসেবে গণ্য করা হয়েছে, যা তাদের মানবিক মর্যাদা নিশ্চিত করে।এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নলডাঙ্গা উপজেলা সভাপতি মো. মামুনুর রশীদ মোল্লা, সেক্রেটারি মো. আব্দুর মালেক রব্বানী, পৌরসভা সভাপতি মো. সাইফুল ইসলাম, পৌরসভা সাধারণ সম্পাদক মো. নয়ন ইসলাম, ওয়ার্ড সভাপতি মো. জাকারিয়া আলম, মো. নজরুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]