নরসিংদীর মনোহরদীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে ছুরিকাঘাত ও মারধর।

Share the post
মো হিমেল মিয়া মনোহরদী নরসিংদী:নরসিংদীর মনোহরদী উপজেলার জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাওসার আহমেদকে ছুরিকাঘাত ও মারধর করেছে এক অভিভাবক। এ ঘটনায় শিক্ষক মহল তীব্র নিন্দা জানিয়েছেন এবং দ্রুত দোষীকে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি করেছেন।
জানা গেছে, শিক্ষক কাওসার প্রতিদিনের মতো বুধবার সকালে বিদ্যালয়ে যাওয়ার জন্য বাসার সন্নিকটে রিকশার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় হঠাৎ স্থানীয় বাবুল মিয়া (৪৮) নামের এক ব্যক্তি সিএনজি থেকে নেমে এসে তাঁর উপর অতর্কিত হামলা চালায়। প্রথমে ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করলে কাওসার হাতে থাকা টিফিন ক্যারিয়ার দিয়ে তা প্রতিহত করেন। এরপর হামলাকারী তাঁর চোখে ঘুষি মারে এবং গাড়ি থেকে লাঠি এনে একাধিকবার আঘাত করে।
ঘটনার পর আহত শিক্ষক কাওসারকে সহকর্মী ও স্থানীয়রা উদ্ধার করেন। শিক্ষক মহল এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
অভিযুক্ত বাবুল মিয়ার বাবার নাম রাজু মিয়া ওরফে বোগা রাজু। তাঁর মেয়ে জান্নাত জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মনোহরদীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন: ঐতিহ্য, সম্প্রীতি ও সংস্কৃতির মিলনমেলা

Share the post

Share the postনরসিংদীর মনোহরদী উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। “নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনর্জাগরণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানটি রূপ নেয় প্রাণবন্ত ও উৎসবমুখর এক মিলনমেলায়, যেখানে ফুটে ওঠে বাঙালির চিরায়ত সংস্কৃতি, আনন্দ ও সম্প্রীতির উজ্জ্বল বহিঃপ্রকাশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত […]

মনোহরদীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন: ঐতিহ্য, সম্প্রীতি ও সংস্কৃতির মিলনমেলা

Share the post

Share the postমো হিমেল মিয়া মনোহরদী নরসিংদী।নরসিংদীর মনোহরদী উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। “নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনর্জাগরণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানটি রূপ নেয় প্রাণবন্ত ও উৎসবমুখর এক মিলনমেলায়, যেখানে ছিল বাঙালির চিরায়ত সংস্কৃতি, আনন্দ ও সম্প্রীতির উজ্জ্বল প্রকাশ। অনুষ্ঠানে প্রধান […]