নরসিংদীতে প্রায় দেড়কোটি টাকার কাপড় উদ্ধার, আটক-৫

Share the post
আশিকুর রহমান, নরসিংদী : নরসিংদী থেকে লুন্ঠিত হওয়া প্রায় দেড়কোটি টাকা মূল্যের কাপড় উদ্ধার সহ ৫ জনকে আটক করেছেন নরসিংদী মডেল থানা পুলিশ।
বুধবার (১৬ এপ্রিল) বিকেলে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেন।
আটককৃতরা হলেন :- লক্ষীপুর জেলার রামগতি থানার বড়খেরি গ্রামের আঃ হান্নানের ছেলে আশরাফ উদ্দিন (৪৯), নারায়ণগঞ্জের বন্দর থানার বাগবাড়ি এলাকার হরমুজ আলীর ছেলে শাকিল হোসেন (৪২), একই জেলার ফতুল্লা থানার হাজীগঞ্জ এলাকার হাকিম আলী চৌধুরীর ছেলে মোশারফ চৌধুরী (৫০), নরসিংদীর পলাশ থানার মাঝেরচর গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে সাদ্দাম হোসেন (৩০) এবং একই জেলার সদর থানাধীন চিনিশপুর গ্রামের মৃত সাহাজ উদ্দিনের ছেলে মোশারফ হোসেন (৫৫)।
এসময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরণের এবং ডিজাইনের সবমোট ১৮৯ রোল কাপড় উদ্ধার করা হয়। যাহার আনুমানিক বাজার মূল্য ১কোটি ২০ লক্ষ টাকা।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, গত ৭ এপ্রিল রাতে রাজধানীর দক্ষিণ কল্যাণপুর এলাকায় অবস্থিত আনোয়ারা লজিস্টিক সার্ভিসের কাভার্ডভ্যানের মাধ্যমে ডেকো রেডিওয়্যার লিমিটেডের চট্টগ্রাম বন্দর হতে ১৯২ রোল ফেব্রিকস (কাপড়) নিয়ে ঢাকার মিরপুরের পল্লবীতে উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু কাভার্ডভ্যানের চালক আশরফ উদ্দিন যথাসময়ে ঢাকা না পৌঁছে পথিমধ্যে সে সুবিধামত যেকোনো স্থানে নিয়ে গিয়ে উক্ত কাভার্ডভ্যানের চালক কাভার্ডভ্যানের সেফটি লক ভেঙে ভ্যানের ভিতর রক্ষিত মামামাল লুট করে নিয়ে যায়। পরে বাদী আনোয়ারা লজিস্টিক সার্ভিসের মালিক একেএম শাহাদাৎ হোসেন গত ৯ এপ্রিল নরসিংদী মডেল থানায় উপস্থিত হয়ে একটি মামলা দায়ের করেন। পরে বিষয়টি জেলা পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নানের দৃষ্টিগোচর হলে তার নির্দেশে পুলিশের একটি চৌকস দল তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী, নারায়ণগঞ্জ ও ঢাকার আশেপাশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে চোরাই মালামাল সহ আটক করা হয়। তিনি আরও জানান, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞেসাবাদে স্বীকার করে যে তারা উক্ত ঘটনার সাথে জড়িত। পরে তাদেরকে পুলিশী প্রহরায় আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মনোহরদীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন: ঐতিহ্য, সম্প্রীতি ও সংস্কৃতির মিলনমেলা

Share the post

Share the postনরসিংদীর মনোহরদী উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। “নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনর্জাগরণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানটি রূপ নেয় প্রাণবন্ত ও উৎসবমুখর এক মিলনমেলায়, যেখানে ফুটে ওঠে বাঙালির চিরায়ত সংস্কৃতি, আনন্দ ও সম্প্রীতির উজ্জ্বল বহিঃপ্রকাশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত […]

মনোহরদীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন: ঐতিহ্য, সম্প্রীতি ও সংস্কৃতির মিলনমেলা

Share the post

Share the postমো হিমেল মিয়া মনোহরদী নরসিংদী।নরসিংদীর মনোহরদী উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। “নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনর্জাগরণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানটি রূপ নেয় প্রাণবন্ত ও উৎসবমুখর এক মিলনমেলায়, যেখানে ছিল বাঙালির চিরায়ত সংস্কৃতি, আনন্দ ও সম্প্রীতির উজ্জ্বল প্রকাশ। অনুষ্ঠানে প্রধান […]