নরসিংদীতে পৃথক দু’টি চ্যাঞ্চল্যকর হত্যাকাণ্ডে জড়িত দুই আসামী গ্রেপ্তার 

Share the post
আশিকুর রহমান, নরসিংদী :-নরসিংদীর রায়পুরা ও শিবপুরে চ্যাঞ্চল্যকর আলাদা দুটি নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িত মূল আসামীদের গ্রেফতার করেছে জেলা পুলিশ।
বুধবার (৫ নভেম্বর) বিকেলে জেলা পুলিশ সুপার মেনহাজুল আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১ নভেম্বর রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের চরসুবুদ্ধি গ্রামে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে দুই ভাই হুরণ আলী (৩২) ও শাকিল (২৮) নিহত হন। ঘটনার পরই রায়পুরা থানায় হত্যা মামলা দায়ের করা হয়। পরে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শহরের বিলাসদী এলাকার আল্লাহ চত্বরে অভিযান চালিয়ে হত্যার সাথে জড়িত মূল আসামী শিপনকে (২৫) গ্রেফতার করতে সক্ষম হন।
অপরদিকে শিবপুর মডেল থানায় দায়েরকৃত জোড়া খুন মামলার ঘটনার সাথে জড়িত মূল আসামী মামুনকে (৫০) গোপন সংবাদের ভিত্তিতে মনোহরদী উপজেলার পাঁচকান্দি এলাকা হতে গ্রেফতার করা হয়।
জেলা পুলিশ সুপার মেনহাজুল আলম বলেন,
পারিবারিক বিরোধ ও জমিজমা সংক্রান্ত বিবাদেই এই দুইটি হত্যাকাণ্ডের সূত্রপাত। তিনি আরও বলেন, যেই অপরাধী হোক, তাকে আইনের আওতায় আনা হবে, এবং অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। যারা জড়িত তাদেরকেও খুব দ্রুত আইনের আওতায় আনা হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মনোহরদীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন: ঐতিহ্য, সম্প্রীতি ও সংস্কৃতির মিলনমেলা

Share the post

Share the postনরসিংদীর মনোহরদী উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। “নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনর্জাগরণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানটি রূপ নেয় প্রাণবন্ত ও উৎসবমুখর এক মিলনমেলায়, যেখানে ফুটে ওঠে বাঙালির চিরায়ত সংস্কৃতি, আনন্দ ও সম্প্রীতির উজ্জ্বল বহিঃপ্রকাশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত […]

মনোহরদীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন: ঐতিহ্য, সম্প্রীতি ও সংস্কৃতির মিলনমেলা

Share the post

Share the postমো হিমেল মিয়া মনোহরদী নরসিংদী।নরসিংদীর মনোহরদী উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। “নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনর্জাগরণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানটি রূপ নেয় প্রাণবন্ত ও উৎসবমুখর এক মিলনমেলায়, যেখানে ছিল বাঙালির চিরায়ত সংস্কৃতি, আনন্দ ও সম্প্রীতির উজ্জ্বল প্রকাশ। অনুষ্ঠানে প্রধান […]