নরসিংদীতে পৃথক ঘটনায় গর্ভবতী নারীকে দলবদ্ধ ধর্ষণ ও শিশুকে ধর্ষণের চেষ্টা

Share the post
আশিকুর রহমান (নরসিংদী) : নরসিংদীতে পৃথক দুই ঘটনায় ২৩ বছর বয়সী গর্ভবতী এক নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ এবং ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনা দুইটি ঘটে সদর উপজেলার মাধবদী থানাধীন পাঁচদোনা ও অপরটি একই উপজেলার চিনিশপুর ইউনিয়নের গাবতলী এলাকায়।
দুইটি ঘটনায় মাধবদী ও নরসিংদী মডেল থানায় পৃথক পৃথক অভিযোগ দায়ের করা হয়েছে এবং ঘটনার সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
সূত্রে জানা যায়, মাধবদী থানাধীন পাঁচদোনা এলাকায় গত ১৯ ফেব্রুয়ারী থেকে ২১ ফেব্রুয়ারী পর্যন্ত ওই নারীকে পাঁচদোনার একটি ভবনে আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ করার অভিযোগ করেন ভুক্তভোগী ওই নারী। অভিযোগ পাওয়ার পরপরই মাধবদী থানা পুলিশ শনিবার (৮ মার্চ) পাঁচদোনা এলাকায় অভিযান চালিয়ে ইকবাল নামে একজনকে আটক করেন। আটককৃত ইকবাল পাঁচদোনা ইউনিয়নের আসমান্দীচর গ্রামের বাসিন্দা।
অপর আরেক ঘটনায়, শহরতলীর চিনিশপুর ইউনিয়নের গাবতলী এলাকায় শনিবার (৮ মার্চ) সন্ধ্যার পর তারতীকুল কোরআন মাদ্রাসার এক দারায়োন কর্তৃক ৬ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এঘটনায় ওই মাদ্রাসার দারোয়ানকে গণধোলাই দিয়েছে স্থানীয় এলাকাবাসী। মুহূর্তের মধ্যেই গণধোলাইয়ের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত সদর থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে ওইব্যক্তিকে উদ্ধার করে নরসিংদী মডেল থানায় নিয়ে আসেন।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম বলেন, শনিবার দুপুরে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ করেন ওই নারী। অভিযোগের প্রেক্ষিতে ইকবাল নামে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা ও আইনানুগ প্রক্রিয়া চলমান। অপরদিকে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদ হোসেন বলেন, গাবতলী এলাকায় তারতীকুল কোরআন মাদ্রাসার দারোয়ান ৬ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা চালায়। এই অভিযোগে এলাকাবাসী তাকে আটক করে। পরে পুলিশ তাকে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মনোহরদীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন: ঐতিহ্য, সম্প্রীতি ও সংস্কৃতির মিলনমেলা

Share the post

Share the postনরসিংদীর মনোহরদী উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। “নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনর্জাগরণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানটি রূপ নেয় প্রাণবন্ত ও উৎসবমুখর এক মিলনমেলায়, যেখানে ফুটে ওঠে বাঙালির চিরায়ত সংস্কৃতি, আনন্দ ও সম্প্রীতির উজ্জ্বল বহিঃপ্রকাশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত […]

মনোহরদীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন: ঐতিহ্য, সম্প্রীতি ও সংস্কৃতির মিলনমেলা

Share the post

Share the postমো হিমেল মিয়া মনোহরদী নরসিংদী।নরসিংদীর মনোহরদী উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। “নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনর্জাগরণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানটি রূপ নেয় প্রাণবন্ত ও উৎসবমুখর এক মিলনমেলায়, যেখানে ছিল বাঙালির চিরায়ত সংস্কৃতি, আনন্দ ও সম্প্রীতির উজ্জ্বল প্রকাশ। অনুষ্ঠানে প্রধান […]