নরসিংদীতে ডিবির অভিযানে ট্রাকভর্তি গাঁজা ও ফেন্সিডিল উদ্ধার, আটক ২

Share the post
আশিকুর রহমান (নরসিংদী) : নরসিংদীতে ট্রাকভর্তি গাঁজা ও বিপুল পরিমাণ ফেন্সিডিল সহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।সোমবার (১০ মার্চ) দুপুরে জেলা পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান এক সংবাদ সন্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।
আটককৃতরা হলেন, হবিগঞ্জের মাধবপুর থানার সোয়াবই পূর্বপাড়া গ্রামের আবু তাহের এর ছেলে শফিকুল ইসলাম (৩৫), একই জেলার গন্ধবপুর গ্রামের শাহনুর রহমানের ছেলে মসিউর আলম (২২)।
 এসময় তাদের কাছ থেকে ১২০ (একশত বিশ) কেজি গাঁজা, ১৩০ (একশত ত্রিশ) বোতল ফেন্সিডিল ও ১টি মিনি ট্রাক উদ্ধার করা হয়।
পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান জানান, রবিবার দিবাগত রাতে ডিবি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামানের নির্দেশনায় উপপরিদর্শক মোঃ জামিরুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রায়পুরা উপজেলার ঢাকা-সিলেট মহাসড়ককের মাহমুদা এলাকায় অভিযান চালিয়ে ১টি মিনি ট্রাক আটক করা হয়। পরে ট্টাকের ভিতর তল্লাশি চালালে কৌশলে লুকানো অবস্থায় ১২০ কেজি গাঁজা ও ১৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করতে সক্ষম হয়।  তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞেসাবাদে আটকৃতরা স্বীকার করে যে, তারা দীর্ঘদিন ধরে এধরণের যানবাহনে করে মাদকদ্রব্য বহন করে নরসিংদী জেলার বিভিন্নস্থানে ক্রয়-বিক্রয় করে আসছিল। এ ঘটনায় মামলা দায়ের প্রতিক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মনোহরদীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন: ঐতিহ্য, সম্প্রীতি ও সংস্কৃতির মিলনমেলা

Share the post

Share the postনরসিংদীর মনোহরদী উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। “নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনর্জাগরণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানটি রূপ নেয় প্রাণবন্ত ও উৎসবমুখর এক মিলনমেলায়, যেখানে ফুটে ওঠে বাঙালির চিরায়ত সংস্কৃতি, আনন্দ ও সম্প্রীতির উজ্জ্বল বহিঃপ্রকাশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত […]

মনোহরদীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন: ঐতিহ্য, সম্প্রীতি ও সংস্কৃতির মিলনমেলা

Share the post

Share the postমো হিমেল মিয়া মনোহরদী নরসিংদী।নরসিংদীর মনোহরদী উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। “নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনর্জাগরণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানটি রূপ নেয় প্রাণবন্ত ও উৎসবমুখর এক মিলনমেলায়, যেখানে ছিল বাঙালির চিরায়ত সংস্কৃতি, আনন্দ ও সম্প্রীতির উজ্জ্বল প্রকাশ। অনুষ্ঠানে প্রধান […]