নওগাঁয় ফেন্সিডিলসহ দুই চোরাকারবারী কে আটক করেছে বিজিবি

Share the post
মির্জা তুষার আহমেদ,নওগাঁ: নওগাঁর পত্নীতলায় ভারতীয় ফেন্সিডিল ও ফেয়ারডিল সিরাপসহ দুই চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ—পত্নীতলা ব্যাটালিয়ন, ১৪ বিজিবি। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোরে সীমান্তবর্তী বীর গ্রাম এলাকায় বিশেষ অভিযান চালায় বস্তাবর বিওপির টহল দল।
পত্নীতলা ১৪-বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোর ৫টার দিকে টহল কমান্ডার নায়েক মোঃ এরশাদ আলীর নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ২৬৩/২-এস থেকে প্রায় ৫০০ গজ ভেতরে সন্দেহভাজন দুইজনকে ধাওয়া করে। পরে তাদের কাছে থাকা ২৮ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ৬ বোতল ফেয়ারডিল সিরাপ জব্দসহ আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, মোঃ আব্দুল লতিফ (৪০) এবং শ্যামল দাস (৬০)। উভয়েই নওগাঁর পত্নীতলা উপজেলার চকমলিন গ্রামের বাসিন্দা।প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটক দুই ব্যক্তির বিরুদ্ধে ধামইরহাট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে জব্দকৃত মাদকদ্রব্য ও আসামিদের পুলিশে হস্তান্তর করা হয়।
পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, নওগাঁ–জয়পুরহাট সীমান্তে মাদক চোরাচালান, গরু পাচার ও অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]