ধোবাউড়ায় দুর্গম এলাকায় রাস্তা সংস্কারে মাটি কাটায় অংশ নিলেন এমরান সালেহ প্রিন্স

Share the post

আবুল হাশেম,ধোবাউড়া(ময়মনসিংহ)প্রতিনিধি :বিএনপি’র যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স আজ সকালে ধোবাউড়া উপজেলার পুরাকান্দুলিয়া ইউনিয়নের দূর্গম বহরভিটা গ্রামে স্কুলগামী শিক্ষার্থী ও গ্রামবাসীর দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে নিজ অর্থায়নে সড়ক সংস্কার কাজের উদ্বোধন করেছেন।শতাধিক নেতা–কর্মীকে সঙ্গে নিয়ে তিনি কোদাল হাতে নিজেই মাটি কাটায় অংশ নেন। তার এই অংশগ্রহণে এলাকাবাসীর মধ্যে উৎসাহ দেখা যায়।গ্রামবাসীদের সাথে নিয়ে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মুনাজাত পরিচালনা করেন ।

উদ্বোধন শেষে গ্রামবাসীদের উদ্দেশ্যে তিনি বলেন,“মানুষের দুঃখ–কষ্ট ভাগ করে নেওয়াই আমার রাজনীতি। বহরভিটার এই রাস্তা দিয়ে প্রতিদিন স্কুলের শিশুরা কষ্ট করে যাতায়াত করে, অসুস্থ মানুষ হাসপাতালে নিতে সমস্যা হয়, কৃষকের ফসল বাজারে আনা–নেওয়ায় দুর্ভোগ পোহাতে হয়—এই বাস্তবতা আমি জানি। তাই আপনাদের কষ্ট লাঘব করতেই নিজ উদ্যোগে সংস্কার কাজের সূচনা করেছি।”

তিনি আরও বলেন,“উন্নয়ন মানে শুধু বড় বড় প্রকল্প নয়; সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যার সমাধান করাই প্রকৃত উন্নয়ন। দুর্গম এই জনপদটি বছরের পর বছর অবহেলিত —এর পরিবর্তন আনতেই আমি কাজ করছি।”তিনি দুর্গম এই এলাকার জণগনের দুর্দশা দেখে পুরাকান্দুলিয়া বাজার থেকে বহরভিটা পর্যন্ত ব্রিজসহ রাস্তা পাকাকরণ এবং এই দুর্গম এলাকায় বেসরকারী ফ্রী হাসপাতাল স্থাপনে প্রতিশ্রুতি ব্যক্ত করেন । তিনি বলেন , ইতোমধ্যে তাঁর প্রস্তাবে ধোবাউড়ায় ৭ টি নতুন রাস্তা , ৩ টি রাস্তা পুনঃ নির্মাণ ও সংস্কার , ১০ টি শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়নকাজ অনুমোদন প্রক্রিয়াধীন রয়েছে ।

তিনি বলেন , “বিএনপি সবসময় মানুষের অধিকার ও মৌলিক সুবিধার জন্য লড়াই করে এসেছে। আমরা বিশ্বাস করি উন্নয়ন মানে হলো গ্রামকে শক্তিশালী করা, অবহেলিত মানুষের জীবনকে সহজ করা। আজ যে রাস্তার সংস্কার কাজ শুরু হলো—এটি শুধু মাটি কাটা না; এটি মানুষের চলাচলের নিরাপত্তা, শিশুদের স্কুলে যাওয়া সহজ করা, কৃষকের ফসল বাজারে নেওয়ার পথ উন্মুক্ত করা।”

গ্রামবাসীদের প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন,‘বাংলাদেশের মালিক জনগণ। আপনাদের প্রতিটি কণ্ঠ, প্রতিটি দাবি—আমাদের শক্তি। সামনে যে নির্বাচন, সেখানে আপনাদের ভোটের অধিকার সুরক্ষিত করা এবং জনগণের সরকার প্রতিষ্ঠা করা—এটাই আমাদের লক্ষ্য।’

আগামী নির্বাচনকে সামনে রেখে জনগণের ভোটাধিকার প্রয়োগ ও রক্ষার আহ্বান জানিয়ে প্রিন্স বলেন,“বাংলাদেশের মালিক জনগণ। সুষ্ঠু ভোট ও জনগণের সরকার প্রতিষ্ঠার লড়াইয়ে আপনাদের ঐক্যই আমাদের শক্তি। জনগণের ভোটে বিএনপি বিপুল সংখ্যা গরিষ্ঠতা অর্জন করবে ইনশাআল্লাহ ।”

এ সময় উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক আযহারুল ইসলাম , সদস্য সচিব আনিসুর রহমান মানিক , সিনিয়র যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন , পুরাকান্দুলিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক সোলায়মান সরকার , সদস্য সচিব রফিকুল ইসলাম , যুগ্ম আহবায়ক আলী হোসেন , দুলাল মিয়া , আবদুল কুদ্দুস সরকার , রজব আলী , হাসান শাহ , হযরত আলী , আবুল হাশিম , ইদ্রিস আলী প্রমুখ উপস্থিত ছিলেন ।এর আগে তিনি বহরভিটা দারুল উলুম হোসাইনিয়া মাদ্রাসার বার্ষিক ইসলামী সম্মেলনে যোগ দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া কামনা করেন ।স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]