ধোবাউড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে নবনির্বাচিত ট্রাইবাল চেয়ারম্যান ও সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

Share the post
আবুল হাশেম,ধোবাউড়া,ময়মনসিংহ: ময়মনসিংহের ধোবাউড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল হোসেন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন এর নবনির্বাচিত চেয়ারম্যান মি. প্রিন্স জেমসন দিও,জেনারেল সেক্রেটারি শ্রী নবেন্দ্র রায়সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। সোমবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে সাক্ষাৎ ও পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে নবনির্বাচিত কমিটির তালিকা হস্তান্তর করেন চেয়ারমান প্রিন্স জেমসন দিও।সংক্ষিপ্ত আলোচনায় ট্রাইবাল চেয়ারম্যান প্রিন্স জেমসন দিও গারো জনগোষ্টীর উন্নয়নে কাজ করার আশা ব্যক্ত করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের সর্বাত্বক সহযোগিতা করার আশ্বাস দেন।অন্যান্যদের মাঝে ছিলেন,ভাইস চেয়ারম্যান পুলক রংখেং,নিত্যানন্দ আরেং,জয়েন্ট সেক্রেটারি সুজন রেমা,শিক্ষা ক্রিড়া ও সাংস্কৃতিক সেক্রেটারি বিজয় মানকিন,কার্যকরী সদস্য ,শহীদ ঘাগ্রা,মহিলা সদস্য মার্থা রংদী,ইভা ডিব্রা প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]