ধারের টাকা শোধ করতে না পারায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর সঙ্গে চল্লিশোর্ধ্ব ব্যক্তির বিয়ে!

Share the post

মোঃ সামিরুজ্জামান,  ভোলা প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় ধারের টাকা পরিশোধ করতে না পারায় পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে তার পরিবারের অজান্তে চল্লিশোর্ধ্ব শিপন হাওলাদারের সঙ্গে বিয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে শিশুটির ফুপু জাহানারা বেগমের নাম এসেছে।

শিশুটির বাড়ি পটুয়াখালীর টিয়াখালী ইউনিয়নের মধ্য টিয়াখালী গ্রামে, আর শিপনের বাড়ি বালিয়াতলী ইউনিয়নের লেমুপাড়া গ্রামে। ঘটনার পর থেকে শিশুটির পরিবার আতঙ্কে রয়েছে, কারণ তাকে দু’বার জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করা হয়েছে। তবে এলাকাবাসীর বাধার মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়।

শিশুটির পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, প্রায় চার মাস আগে শিশুটির বাবা নজরুল ইসলাম তার ফুপু জাহানারা বেগমের মাধ্যমে ৪০ হাজার টাকা ধার নিয়েছিলেন। ঋণের বোঝা সামলাতে না পেরে তিনি এলাকা ছেড়ে পালিয়ে যান। এরপর প্রায় এক মাস আগে জাহানারা বেগম শিশুটিকে বেড়ানোর কথা বলে শহরের একটি বাড়িতে নিয়ে যান এবং ভয়ভীতি দেখিয়ে শিপনের সঙ্গে বিয়ে দেন।তবে অভিযুক্ত শিপন হাওলাদার ও জাহানারা বেগম এই অভিযোগ অস্বীকার করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম চ্যানেল ২১ কে জানিয়েছে, বিষয়টি তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ভোলায় এসএসসি ১৯৮৪ ব্যাচের বন্ধু উৎসব অনুষ্ঠিত

Share the post

Share the postমোঃ সামিরুজ্জামান, ভোলা প্রতিনিধি : ‘বন্ধুত্বের বন্ধনে আমরা চুরাশিয়ান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় এসএসসি ১৯৮৪ ব্যাচের বন্ধু উৎসব–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) ড্রিমল্যান্ড পার্ক-এ দিনব্যাপী এ মিলনমেলার আয়োজন করা হয়। উৎসবজুড়ে ছিল স্মৃতিচারণ, নানা ধরনের খেলাধুলা, জাদু প্রদর্শনী এবং সংগীতানুষ্ঠানসহ বিভিন্ন বিনোদনমূলক আয়োজন। দীর্ঘদিন পর সহপাঠী বন্ধুদের একত্রে পাওয়ার আনন্দে মুখর হয়ে […]

ভোলার ভেলুমিয়ায় যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

Share the post

Share the postমো. সামিরুজ্জামান, প্রতিনিধি, ভোলা: ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় ভেলুমিয়া বাজারসংলগ্ন জৈনপুরী হুজুরের মাঠে আয়োজিত এ কর্মীসভায় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর কাদের সেলিম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা যুবদলের আহ্বায়ক […]