আছিয়ার পরিবারকে আর্থিক সহায়তার চেক ও ঈদ উপহার দিলেন মাগুরার জেলা প্রশাসক

Share the post
মাগুরা প্রতিনিধি : মাগুরার সেই আছিয়ার পরিবারকে আর্থিক সহায়তার চেক ও ঊদ ইপহার দিলেন জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। শুক্রবার শিশুটির নিজ বাড়ি শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজ নেন এবং  ঈদ উপহার সামগ্রী, চাল ও আর্থিক সহযোগিতার চেক প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী অমিতাভ সরকার, শ্রীপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আশরাফ হোসেন পল্টুসহ আরোও অনেকে।
জেলা প্রশাসক অহিদুল ইসলাম বলেন, শিশুটির দূঘর্টনার সংবাদ শোনার পর থেকেই জেলা প্রশাসন শিশু ও শিশুটির পরিবারের জন্য কাজ করে যাচ্ছে। শিশুটি মারা গেলে তার মরদেহ জেলা প্রশাসনের সহযোগিতায় সর্বাত্মক গুরুত্ব দিয়ে তার বাড়িতে পৌঁছে দাফন কাজ শেষ করা হয়। জেলা প্রশাসনের নির্দেশে উপজেলা নির্বাহী অফিসার, সমাজসেবা, মহিলা বিষয়ক, ত্রাণ ও পূর্ণবাসন অধিদপ্তর পরিবারটির পাশে থেকে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করেছে এবং পরিবারটিকে সহযোগিতা করেছে।
উপজেলা নির্বাহী অফিসারগণ ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে শিশুটির আত্মার মাগফিরাত কামনায় সকল মসজিদে দোয়ার ব্যবস্থা করেছে। আজও ত্রাণ ও দুর্যোগ অধিদপ্তর কর্তৃক প্রদত্ত ২৫ হাজার টাকার চেক, চাউল ও ঈদ সামগ্রী প্রদান করা হয়েছে। আমরা আর্থিকভাবে এই পরিবারটি যেন স্বচ্ছলভাবে চলতে পারে এবং কোন রকম সমস্যা না হয় সে বিষয়েও জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক তদারকি করা হবে। শিশুটির পিতা কিছুটা মানসিক প্রতিবন্ধী, তাকেও প্রতিবন্ধী কার্ডের আওতায় আনা হবে। শিশুটির বিচারের সর্বোচ্চ সাজার রায় সর্বাধিক গুরুত্ব দিয়ে বিচার প্রক্রিয়া সমাধান হবে। জেলা প্রশাসন এই পরিবারের সাথে আছে এবং ভবিষ্যতেও থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]