ধামরাইয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক
মোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে পারিবারিক কলহের জেরে পপি রাণী সরকার (২৭) নামে তিন মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী লিটন সরকারের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন স্থানীয় এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে পপি রাণী সরকারের সঙ্গে তার স্বামীর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে লিটন সরকার তাকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। এতে গুরুতর আহত হন পপি রাণী। পরে তার মৃত্যু হয় বলে জানা গেছে।
অভিযোগ রয়েছে, লিটন সরকার মাদকাসক্ত। ঘটনার পর স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেন এবং পরে পুলিশের কাছে হস্তান্তর করেন।

