ধলেশ্বরীতে ভেসে উঠলো আরো তিন মরদেহ, মৃত্যু বেড়ে ৯

Share the post

নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীতে ট্রলারডুবির ৫ দিন পর আরো ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এখনও পর্যন্ত উদ্ধার হলো ৯ জনের মরদেহ। এ ঘটনায় তাসফিয়া নামের একজন নিখোঁজ রয়েছেন।সোমবার সকালে মরদেহ তিনটি ধলেশ্বরী নদীতে ভেসে উঠে। পরে উদ্ধারকারী দল মরদেহ উদ্ধার করে।এর আগে, রোববার মা-মেয়েসহ ৬ মরদেহ উদ্ধার করা হয়। শনাক্ত করা হয় ডুবে যাওয়া ট্রলারটিও। নিখোঁজদের উদ্ধারে ষষ্ঠ দিনের মতো আজ আবারও অভিযানে নেমেছে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের সমন্বিত দল।

উল্লেখ্য, গত ৫ জানুয়ারি সকাল সাড়ে ৮টার দিকে ফতুল্লায় ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবে ১০ জন নিখোঁজ হন। অন্তত ৩০ যাত্রী বহনকারী ট্রলারটি এমভি ফারহান-৬ নামের লঞ্চের ধাক্কায় ডুবে যায়।বেশির ভাগ যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও ওই ১০ জনকে পাওয়া যায়নি। আজ ৪ জনের মরদেহ উদ্ধারের পর নিখোঁজ রয়েছেন আরও ৬ জন।

এদিকে, এমভি ফারহান-৬ লঞ্চের মাস্টার মো. কামরুল হাসান, চালক মো. জসিমউদ্দিন ভূঁইয়া ও সুকানি মো. জসিম মোল্লাকে আসামি করে ফতুল্লা থানায় মামলা করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নৌ-নিরাপত্তা বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক বাবু লাল বৈদ্য। এরই মধ্যে লঞ্চটি জব্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]