কুষ্টিয়ায় বালুভর্তি ট্রাক চাপায় একটি ভ্যানের চালক ও আরোহী তিন নারী শ্রমিকের মৃত্যু

Share the post

কুষ্টিয়ায় বালুভর্তি ট্রাক চাপায় একটি ভ্যানের চালক ও আরোহী তিন নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরো এক নারী শ্রমিক।সোমবার ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার বটতৈল দক্ষিণপাড়া এলাকার মণ্ডল হোটেলের সামনে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ওসি ইদ্রিস আলী জানান।মৃতরা হলেন-সদর উপজেলার স্বস্তিপুর এলাকার হজেল হোসেনের ছেলে ভ্যানচালক মুক্তার হোসেন (৫০), একই এলাকার আজিজুল হকের স্ত্রী জেসমিন (৩০), আলামপুর হালদারপাড়া এলাকার ভাদু মোল্লার মেয়ে রোজিনা খাতুন (২৭) ও হালদারপাড়ার মনোরঞ্জনের স্ত্রী স্বপ্না রানী (৪৫)।

আহত আরেক নারী শ্রমিক তহমিনা খাতুন সদর উপজেলার আলামপুর ইউনিয়নের বালিয়াপাড়া গ্রামের শরিফুলের স্ত্রী। তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।হাইওয়ে পুলিশের পরিদর্শক জানান, ভ্যানে জুট মিলের শ্রমিকরা আলামপুর থেকে কবুরহাটে যাচ্ছিলেন। পথে ভাদালিয়ায় আসলে ট্রাকটি তাদেরকে চাপা দেয়। এসময় ভ্যানচালক সহ ওই চার শ্রমিক ছিটকে পাশে একটি খাদে পড়ে যায়।

ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয় এবং গুরুতর আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। ঘাতক ট্রাকটিকে আটক করেছে এলাকাবাসী। তবে পালিয়ে গেছে ট্রাকের চালক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]