দুর্গাপুরে খাদ্য সহায়তা দিলেন রিক্সাচালক তারা মিয়া

Share the post

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: ‘‘মানুষ মানুষের জন্য-জীবন জীবনের জন্য’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে ২টি এতিমখানার হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে খাদ্য সহায়তা দিলেন মানবতার ফেরিওয়ালা নামে খ্যাত রিক্সাচালক তারা মিয়া। বুধবার (২৫ মার্চ) দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

 

তারা মিয়া, রিক্সা চালিয়ে তার কস্টার্জিত আয় থেকে স্থানীয় চন্ডিগড় অনাথ আশ্রম ও কুল্লাগাড়া স্বামী বিবেকানন্দ অনাথ আশ্রমের শিক্ষার্থীদের মাঝে নিত্যপ্রয়োজনীয় চাল, ডাল, আলু, তেল, পিয়াজ-রসুন, মুড়ি, ডিম ও বিস্কুট সম্বলিত খাদ্যের প্যাকেট আশ্রমের শিক্ষার্থীদের হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাবেক সভাপতি এস এম রফিকুল ইসলাম রফিক, নির্মলেন্দু সরকার বাবুল, সাংবাদিক এইচ এম সাইদুল ইসলাম, আল নোমান শান্ত, রাজেশ গৌড় প্রমুখ।

 

রিকশাচালক তারা মিয়া বলেন, দীর্ঘ ১৫ বছর ধরে রিকশা চালিয়ে উপার্জিত অর্থ থেকে প্রায় প্রতি মাসেই কিছু কিছু টাকা জমিয়ে বিভিন্ন বিদ্যালয়সহ গ্রামের সাধারণ শিক্ষার্থীদের বিভিন্ন শিক্ষা উপকরণ, খেলাধুলার সামগ্রী ও শীতের সময় এলাকার এতিম ও ছিন্নমুল মানুষের মাঝে কম্বল বিতরণ করে আসছি। এখন রিক্সা না চালিয়ে ঢাকায় একটি ফার্মে কাজ করছি। ওই আয় থেকেও কিছু টাকা সঞ্চয় করে অসহায়দের সহায়তা করে যাচ্ছি।

 

আমি গরীব মানুষ, তাই গরীব বা অসহায়দের মর্ম আমি বুঝি, ছোটবেলায় টাকার অভাবে পড়াশোনা করতে পারেননি, তাই এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের এভাবে সহযোগিতা করে যাচ্ছি। এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তা করতে সকলকে এগিয়ে আসার আহবান জানান মানবতার ফেরিওয়ালা রিকশাচালক তারা মিয়া।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

নেত্রকোনায় সংবাদ প্রকাশের পর ৩ কর্মচারী চাকরিচ্যুত, প্রতিবেদককে প্রাণনাশের হুমকি

Share the post

Share the postনেত্রকোনায় সংবাদ প্রকাশের পর ৩ কর্মচারী চাকরিচ্যুত, প্রতিবেদককে প্রাণনাশের হুমকি     সোহেল খান দূর্জয়-নেত্রকোনা : নেত্রকোনায় কালেরকণ্ঠে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনের ভিত্তিতে তদন্ত শেষে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা নির্বাচন অফিসের তিন কর্মচারীকে চাকরিচ্যুত করেছে নির্বাচন কমিশন। এদিকে চাকরি হারানোর পর ওই অফিসের এক সাবেক ডাটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে কালেরকণ্ঠের নেত্রকোনা জেলা প্রতিনিধি ইবাদ হোসেনকে […]

তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: সম্প্রীতির বন্ধনের এক দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নে তিন ধর্মের মানুষের প্রতিনিধি দিয়ে ৫ হাজার মিটার খাল খনন কাজ উদ্বোধন করিয়ে আবারো সম্প্রীতির এক দৃস্টান্ত স্থাপন করলেন তিনি।   সোমবার (২০ এপ্রিল) দুপুরে রুহানীকান্দা এলাকায় মুসলিম, […]