দাঁড়িয়ে থাকা পিকআপভ্যানের ধাক্কায় তিনজন নিহত

Share the post

নেত্রকোণায় সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে মাছবাহী পিকআপভ্যানের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এসময় একজন আহত হন। আহত ব্যক্তিদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার রাত পৌনে তিনটার দিকে নেত্রকোণা-ময়মনসিংহ সড়কের সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের বাগড়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত তিনজন হলেন সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার জিংলিগড়া গ্রামের বাসিন্দা সবুজ মিয়ার ছেলে রনি মিয়া (২০), সবুজের ভাতিজা ও শফিকুল ইসলামের ছেলে তোফাজ্জল মিয়া (১৪) এবং চালক নেত্রকোনার বারহাট্টার চন্দ্রপুর গ্রামের আবু চান মিয়া (২৮)।

নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ জানান, রাতে সুনামগঞ্জ থেকে গাজীপুরগামী একটি মাছবাহী পিকআপভ্যান বাগড়া এলাকায় সড়কে দাঁড়িয়ে থাকা একটি নষ্ট ট্রাকে ধাক্কা দেয়। এসময় পিকআপভ্যানে থাকা দুজন ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়রা দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যান আরো একজন।

নিহত দুই মাছ ব্যবসায়ীর লাশ হাইওয়ে থানায় রাখা হয়েছে। চালকের লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ নিয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]