দনিয়ানদের পাশে দাঁড়িয়েছে দনিয়ান

Share the post

ইউসুফ পিয়াস (ঢাকা প্রতিনিধিঃ) বিশ্বব্যাপী চলমান (কোভিড১৯ ) করোনা ভাইরাস আতঙ্কে পূরো বিশ্ব থমকে আছে। যার রাজত্ব চলছে আমাদের বাংলাদেশেও। এর প্রভাবে দেশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়,ব্যবসা প্রতিষ্ঠান সহ সমস্ত কিছু বন্ধ হয়ে আছে। লোকডাউনে মানুষ গৃহবন্দি হয়ে আছে নিজ বাসার মধ্যে। যার ফলে দেশের পুরো চিত্র পরিবর্তন হয় আছে। করোনা ভাইরাস পরিস্থিতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের অর্থনৈতিক চাকা। উচ্চবিত্তরা ঠিক মত চললেও কষ্টে আছে দেশের মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত শ্রেনীর মানুষজন। সরকার এবং দেশের উচ্চবিত্তরা ত্রাণের জয়গান গাইলেও সঠিক জায়গায় সঠিক ব্যক্তির নিকট পৌছাচ্ছেনা ত্রাণ সামগ্রী। মাঝ পথেই উধাও হয়ে যাচ্ছে গরীবের সম্পদ গুলো। দেশের সবাই যখন নিজেদের নিয়ে ব্যস্ত তখন রাজধানী ঢাকার দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের একঝাঁক তরুণ শিক্ষার্থী ব্যস্ত নিজ ক্যাম্পাসের ভাই বোনদের জন্য এ সংকট মুহূর্তে তাদের জন্য কিছু করতে। অসহায় অবস্থায় থাকা শিক্ষার্থীদের পরিবারের পাশে দাঁড়াতে। তারা সামাজিক যোগাযোগের মাধ্যমে তাদের আহ্বানটি ছড়িয়ে দিচ্ছেন অসহায়দের মাঝে। এবং বাসার ঠিকানা নিয়ে পৌঁছে দিচ্ছেন দনিয়ানদের জন্য উপহার সামগ্রী। তরুণ শিক্ষার্থীদের এ মহৎ উদ্যোগে এগিয়ে আসতেছেন দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সামর্থবান শিক্ষক শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এ মহৎ উদ্যোগে স্বাগত জানিয়েছেন অনেক শিক্ষক শিক্ষার্থী। এ ফ্লাটফর্মের সদস্য বৃন্দরা সকল দনিয়ানদের প্রতি আহ্বান জানান মানবতার পাশে দাঁড়াতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ডিবিএইচ-এর শরীয়াহ্ সুপারভাইজরী কমিটির ৮ম সভা অনুষ্ঠিত

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি আজ ১৪ই সেপ্টেম্বর  ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৮ম সভা প্রতিষ্ঠানটির গুলশানে অবস্থিত প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির মাননীয় চেয়ারম্যান জনাব ড. মুহাম্মাদ সাইফুল্লাহ। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মু. ফরিদউদ্দীন আহমেদ এবং ড. জুবায়ের মুহাম্মাদ এহসানুল হক সিএসএএ। সভায় ডিবিএইচ-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী […]

লোন দেয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিয়ে নারীকে ধর্ষণ, গ্রেফতার ১

Share the post

Share the postআবু হোসেন, ধামরাই (ঢাকা) প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে লোন দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীর কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার পর তাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী বাদী হয়ে দুইজনের বিরুদ্ধে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেন, এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতারকৃত মুরাদ হোসেন কালা (৩৮), কুশুরা ইউনিয়নের শাসন গ্রামের কাশিমনগর […]