তিন মাসের মমতাজকে পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগে মা গ্রেফতার

Share the post

সাতক্ষীরা শহর উপকণ্ঠের রইচপুর গ্রামে তিন মাসের কন্যা শিশুকে পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগে মা সুরাইয়া ইয়াসমিন মুক্তাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৮ জুলাই) ভোররাতে সাতক্ষীরা পৌরসভার রইচপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।সুরাইয়া ইয়াসমিন (৩০) রইচপুর গ্রামের মুজাফফর হোসেনের মেয়ে ও খুলনার গিলাতলা এলাকার মুছা শেখের স্ত্রী। তিনি বাবার বাড়িতেই এক ছেলে ও এক মেয়েকে নিয়ে থাকতেন।

রইচপুর গ্রামের জাকির হোসেন জানান, সুরাইয়া ইয়াসমিনের শিশু কন্যা মমতাজ খাতুনকে রবিবার বিকাল থেকে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে তার স্বজনরা রাত এগারটার দিকে বাড়ির পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। এ সময় শিশুটির মা সুরাইয়া খাতুনকে পানিতে ডুবিয়ে সন্তান হত্যার কথা স্বীকার করতে শোনা যায়। তিনি আরও জানান, সুরাইয়াকে মাঝে মাঝে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতে দেখা যায়। এর আগে সে তার নিজের ছেলেকেও হত্যা করার চেষ্টা করেছিল।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহিদুল ইসলাম জানান, নিজ কন্যাকে পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগে মানসিক ভারসাম্যহীন নারী সুরাইয়া খাতুন মুক্তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা মুছা শেখ এ ঘটনায় স্ত্রী সুরাইয়া খাতুন মুক্তাকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

গৌরনদীতে উত্তেজনা: ছিনতাই মামলায় ছাত্রদল নেতা পারভেজসহ চারজনকে আসামি করায় তোলপাড়

Share the post

Share the postমো: সাইফুল ইসলাম সজিব, বরিশাল প্রতিনিধি: গৌরনদী উপজেলায় রাজনৈতিক অঙ্গনে আবারও তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে—গৌরনদী উপজেলা মহিলা দলের নেত্রী তাসলিমা আক্তার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাত্রদলের নেতাদের বিরুদ্ধে মিথ্যা ছিনতাই মামলা দায়ের করেছেন। জানা গেছে, মামলায় আসামি করা হয়েছে— ইমরান খান, সহ-সভাপতি, বরিশাল জেলা ছাত্রদল রাজিব খান, যুগ্ম আহ্বায়ক, গৌরনদী উপজেলা ছাত্রদল ইত্তেসাম […]

ঝালকাঠির রাজাপুরে পুকুর পাড়ের কাঁচা ঘাস খেয়ে মারা গেল খামারির ৬টি গরু

Share the post

Share the postমো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে পুকুর পাড়ের কাঁচা ঘাস খেয়ে একটি খামারের ৬টি গাভি গরুর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ আঙ্গারিয়া গ্রামের মো. নজরুল ইসলাম (৫৬) খামারে এ ঘটনা ঘটে। যার আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ টাকা হবে বলে জানান গরুর মালিক। এ ছাড়া খামারটির আরও […]